প্রকাশ: ২০১৮-১২-১১ ০০:৪৪:২০ || আপডেট: ২০১৮-১২-১১ ০০:৪৪:২০
আব্বাস হোসাইন আফতাব, রাঙ্গুনিয়া ::
চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া, বোয়ালখালী আংশিক) আসনে ৪ প্রার্থী মনোনয়ন প্রত্যাহারের পর ভোটের মাঠে লড়বেন এখন ৬ প্রার্থী । তাঁরা হলেন আওয়ামীলীগের ড. হাছান মাহমুদ , ২০ দলীয় জোটের মো. নুরুল আলম, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. নেয়ামত উল্লাহ, ইসলামী ফ্রন্টের আবু নওশাদ নঈমী, জেএসডি’র(জাতীয় সমাজতান্ত্রিক দল) মাহাবুবুর রহমান,এনপিপি’র (ন্যাশনাল পিপলস পার্টি) মো. জিয়াউর রহমান। সহকারি রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও মো. মাসুদুর রহমান এই ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ বলে নিশ্চিত করেছেন। তবে এখনো পযন্ত কেউ প্রচার প্রচারনায় নামেনি। রোববার (৯ ডিসেম্বর) রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয়ে প্রার্থীতা প্রত্যাহারের আবেদন করেন ৪ প্রার্থী। তাঁরা হলেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু আহমেদ হাসনাত, উপজেলা বিএনপি’র একাংশের আহবায়ক শওকত আলী নূর, উপজেলা বিএনপি’র অন্য অংশের সভাপতি অধ্যাপক কুতুব উদ্দিন বাহার ও ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ’র আহমেদ রেজা । প্রতিবেদন -আব্বাস হোসাইন আফতাব