চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

আলাউদ্দিন ডেস্ক কন্ট্রিবিউটর

হঠাৎ দেখা, নোমান-নওফেলের কোলাকুলি

প্রকাশ: ২০১৮-১২-১১ ১৮:৩৪:৫৯ || আপডেট: ২০১৮-১২-১১ ১৮:৩৫:২৮

বীর কন্ঠ ডেস্ক :

চট্টগ্রামে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরুর আগে হযরত শাহ আমানত খান (রহ.) মাজার জিয়ারত করে মাঠে নামার আগে পরম আন্তরিকতায় পরস্পরকে জড়িয়ে ধরে বুক মেলালেন বিএনপি নেতা আবদুল্লাহ আল নোমান ও আওয়ামী লীগ নেতা ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। তাদের এই সৌহার্দ্যমূলক আলিঙ্গনে উভয়দলের নেতাকর্মীদের মধ্যে মাজার প্রাঙ্গণে এক অভূতপূর্ব প্রীতিময় দৃশ্যের অবতারণা হয়।

মঙ্গলবার দুপুর ১২টায় চট্টগ্রামের দুই আসনে বিএনপি ও আওয়ামী লীগের দুই প্রার্থী মাজার প্রাঙ্গণে পরস্পরকে দেখে হাসিমুখে হাত বাড়িয়ে এগিয়ে যান। তারা পরস্পর কুশল বিনিময় করেন। একে অপরের সুস্বাস্থ্য ও সাফল্য কামনা করেন।

মুক্তিযোদ্ধা আবদুল্লাহ আল নোমান চট্টগ্রামের বিশিষ্ট আওয়ামী লীগ নেতা প্রয়াত আবদুল্লাহ আল হারুনের আপন ভাই এবং ব্যরিস্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেল চট্টলবীর সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি প্রয়াত আলহাজ এবিএম মহিউদ্দীন চৌধুরীর সন্তান। রাজনৈতিক পরিচয় ভিন্ন হলেও সম্পর্কে তারা নিকট আত্মীয়।

অপরদিকে নগরীর ছোটপুল এলাকার শাপলা কমিউনিটি সেন্টার থেকে প্রচার শুরু করেছেন চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে বিএনপির প্রার্থী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

প্রচারের শুরুতেই সরকার এবং নির্বাচন কমিশন অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের যে ওয়াদা করেছিল, তা মানছে না বলে অভিযোগ করেছেন আবদুল্লাহ আল নোমান।

তিনি বলেন, ‘সোমবার রাত থেকে এ পর্যন্ত এলাকার দশজনের বেশি নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।’

এদিকে মাজার জিয়ারত শেষে বিভিন্ন এলাকায় আনুষ্ঠানিক প্রচারে যান ব্যরিস্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেল। এ সময় তিনি সাধারণ মানুষের সঙ্গে কোলাকুলিকে নৌকার পক্ষে ভোট চান।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *