চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

উন্নয়নের শপথ নিন, নৌকা মার্কায় ভোট দিন : লোহাগাড়ায় মহিলা সমাবেশে রিজিয়া রেজা চৌধুরী

প্রকাশ: ২০১৮-১২-১২ ১৪:১৫:৪৪ || আপডেট: ২০১৮-১২-১২ ১৪:১৫:৪৪

লোহাগাড়া অফিস : চট্টগ্রাম-১৫(সাতকানিয়া- লোহাগাড়া) সংসদীয় আসনে বাংলাদেশ আওয়ামীলীগ (মহাজোট) মনোনীত প্রার্থী প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীর  সমর্থনে নৌকার পক্ষে ভোট চেয়ে একটি মহিলা সমাবেশ গত ১১ ডিসেম্বর মঙ্গলবার বিকালে আমিরাবাদ ইউনিয়নের ১,২,৩ নং ওয়ার্ডের মহিলাদের সাথে আমিরাবাদ দর্জিপাড়ার মরহুম মোনাফ কন্ট্রাক্টরের বাড়ীর প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন আমিরাবাদ ইউপির সাবেক মহিলা মেম্বার নারী নেত্রী খতিজা আলম। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য, প্রফেসর ড. আবু রেজা নদভীর সহধর্মিণী নারীনেত্রী রিজিয়া রেজা চৌধুরী।

দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মিয়া মুহাম্মদ শাহজাহান বিন আবদুল আজিজের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা হাজী মাহমুদুল হক, রফিকুল ইসলাম চৌধুরী, মহিলা আওয়ামী লীগ নেত্রী কামরুন্নাহার (বেবী), পারভিন আকতার, রুপসা কবির, ফরজানা আক্তার মিনা, রোখসানা আক্তার, সুরাইয়া হক লিলি, আয়েশা বেগম, মোরশেদুল আলম নিবীল, ফয়েজ মুহাম্মদ রাকিব, তামিম প্রমুখ। নারীনেত্রী মিসেস রিজিয়া রেজা চৌধুরী বলেন, সাতকানিয়া-লোহাগাড়ার উন্নয়নের অগ্রযাত্রাকে আরো গতিশীল করতে নৌকা প্রতীককে বিজয় করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *