চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

ফখরুলের গাড়িতে হামলায় কমিশন বিব্রত: সিইসি

প্রকাশ: ২০১৮-১২-১২ ১১:৪৭:০০ || আপডেট: ২০১৮-১২-১২ ১১:৪৭:০০

বীর কন্ঠ ডেস্ক :

ঠাকুরগাঁওয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়ি বহরে হামলায় নির্বাচন কমিশন (ইসি) বিব্রত হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা।

বুধবার (১২ ডিসেম্বর) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের উদ্দেশে ব্রিফিংয়ে এ কথা বলেন সিইসি।

সিইসি বলেন, ‘ঠাকুরগাঁওয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়ি বহরে হামলা অনাকাঙ্ক্ষিত। এ ঘটনায় নির্বাচন কমিশন বিব্রত। এটা কারো কাম্য হতে পারে না।’

উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আনুষ্ঠানিক প্রচারণার প্রথম দিন মঙ্গলবার (১১ ডিসেম্বর) দেশের ১৮ জেলায় বিরোধী জোটের প্রার্থীদের প্রচারণায় হামলা, ভাঙচুর ও গুলির ঘটনা ঘটেছে। আক্রান্ত হয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহর। হামলা হয়েছে দলটির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ ও ড. আবদুল মইন খানের প্রচার মিছিলেও। কোথাও কোথাও বিরোধী জোটের কর্মী-সমর্থকদের সঙ্গে ক্ষমতাসীন দলের কর্মীদের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *