অধীর বড়ুয়া
বোয়ালখালী প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-১২-১২ ১৯:২১:৪০ || আপডেট: ২০১৮-১২-১২ ১৯:২১:৪০
অধীর বড়ুয়া,
চট্টগ্রাম ৮ আসনের মহাজোটের মনোনীত প্রার্থী মুক্তিযোদ্ধা মইন উদ্দিন খান বাদল গত ২/১ দিন ধরে তার নির্বাচনী এলাকায় গণসংযোগ শুরু করেছেন। ১১ ডিসেম্বর এ গণসংযোগ কানুনগোপাড়া থেকে শুরু করে দাসের দীঘি, আহল্লা দরবার শরীফ, শাকপুরাতে গিয়ে শেষ হয়।
নৌকা প্রতীককে জয়যুক্ত করতে গণসংযোগে অংশগ্রহণ করেন সাবেক বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নুরুল আলম রেজা, মুক্তিযোদ্ধা ও সাধারণ সম্পাদক এস এম সেলিম, ৬ নম্বর পোপাদিয়া ইউপি চেয়ারম্যান মো. জসীম উদ্দিন, মুক্তিযোদ্ধা বোয়ালখালী আওয়ামী লীগ সভাপতি মো. আহম্মদ হোসেন, বোয়ালখালী আওয়ামী লীগ নেতা রেজাউল করিম বাবুল, উপজেলা জাসদের সভাপতি মনির খান, মো. দিদার, মো বেলাল ইউপি চেয়ারম্যান সারোয়াতলীসহ শ্রমিক লীগ, কৃষক লীগ ও এলাকার জনসাধারণ।