প্রকাশ: ২০১৮-১২-১২ ০০:৪৬:১২ || আপডেট: ২০১৮-১২-১২ ০০:৪৬:১২
আব্বাস হোসাইন আফতাব, রাঙ্গুনিয়া ::
একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট প্রার্থীর সমর্থনে নির্বাচনী প্রচারনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ ডিসেম্বর) বিকালে মরিয়ম নগর চৌমুহনীর দলীয় অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের দলীয় মনোনীত প্রার্থী মাওলানা সৈয়দ আবু নাওশাদ নঈমী। সংগঠনের রাঙ্গুনিয়া উপজেলার সভাপতি (ভারপ্রাপ্ত) ও নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মাওলানা আলী শাহ নেছারীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন নির্বাচন পরিচালনা কমিটির সচিব ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মুহাম্মদ আকতার হোসাইন, অর্থ সচিব মুহাম্মদ করিম হাছান, যুবসেনা নেতা আলতাফ হোসাইন, মো. মোজাহেদুল ইসলাম, মো. আলী আকবর, ছাত্রসেনা নেতা এম সোহেল তালুকদার, মো. ফরিদ উদ্দিন, মো. রবিউল মোস্তফা রাফি, মো. জামাল উদ্দিন, প্রবাসী প্রতিনিধি আলী আরজু প্রমুখ।
সভায় দলীয় প্রার্থীকে বিজয়ী করতে দলটির বিভিন্ন কর্মপরিকল্পনার কথা তুলে ধরে বক্তারা বলেন, “ সারাদেশে ২৭ আসনে মোমবাতি প্রতীকে নির্বাচনে মাঠে নেমেছেন ইসলামী ফ্রন্ট। সমাজ ও রাষ্ট্রীয়ভাবে সুন্নীয়ত প্রতিষ্ঠায় নির্বাচন করছেন ইসলামী ফ্রন্ট। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ন হলে বিজয় আমাদের হবে।