আলাউদ্দিন
ডেস্ক কন্ট্রিবিউটর
প্রকাশ: ২০১৮-১২-১২ ০৯:৪৪:৩৭ || আপডেট: ২০১৮-১২-১২ ০৯:৫৫:২০
আলাউদ্দিন, বীর কন্ঠ :
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রতীক নৌকা মার্কায় ভোট চাইলেন লোহাগাড়া উপজেলার সাবেক চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল । উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা এবং শান্তির স্বার্থে এ অবস্থান নিয়েছেন বলে জানিয়েছেন তিনি । দেশের সার্বিক উন্নয়নের স্বার্থে সঠিক নেতৃত্ব নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেওয়ার জন্য এলাকাবাসীর প্রতিও আহ্বান জানান তিনি। নির্বাচনের আগ পর্যন্ত নৌকার পক্ষে মাঠে থাকার কথা জানিয়েছেন তিনি ।

১১ডিসেম্বর রাতে চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া- লোহাগাড়া)সংসদীয় আসনে বাংলাদেশ আওয়ামীলীগ(মহাজোট) মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীর পক্ষে লোহাগাড়া উপজেলা আওয়ামীলীগ ও সাধারণ জনসাধারনের নির্বাচনী প্রস্তুতি ও উঠান বৈঠকে এই আহ্বান জানান তিনি ।
লোহাগাড়া ইবতেদায়ী মাদ্রাসা প্রাঙ্গনে আয়োজিত মতবিনিময় ও উঠান বৈঠকের আয়োজন করা হয়। 
লোহাগাড়া সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জসিম উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি ফরিদুল আলমের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের সদস্য ও জেলা পরিষদ সদস্য আলহাজ্ব আনোয়ার কামাল, উপজেলা আওয়ামীলীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সমাপদক সালাহ উদ্দিন হিরু,লোহাগাড়া সদর ইউপি চেয়ারম্যান নুরুচ্ছফা চৌধুরী,উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক মোঃ জহির উদ্দিন,উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক ফরিদ আহামদ,আওয়ামীলীগ নেতা এইসএমএ গনী সম্রাট,দক্ষিণ জেলা যুবলীগের সদস্য নুরুল আলম জিকু,উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক আব্দুল জান্নান মোঃ ফারুক, উপজেলা ব্রিক ফিল্ড মালিক সমিতির সভাপতি শাহাব উদ্দিন চৌধুরী,উপজেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নুরুল হক নুনু,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান মিন্টু,আওয়ামীলীগ নেতা রশিদ আহামদ, সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হেফাজত উল্লাহ,উপজেলা যুবলীগের সদস্য জয়নাল আবেদিন, যুবলীগ নেতা সরওয়ার কামাল,জাফর আলম,সালাহ্উদ্দিন সিকদার,যুবনেতা নুরুল আলম,মোসলেম উদ্দিন,কুতুব উদ্দিনসহ উপজেলা ইউনিয়ন আওয়ামীলীগ যুবলীগ ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।