চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

ফারুক খান তুহিন

আপনারা ভোট কেন্দ্র পাহারা দিবেন : শেখ হাসিনা

প্রকাশ: ২০১৮-১২-১৩ ১২:০৯:৪৫ || আপডেট: ২০১৮-১২-১৩ ১২:০৯:৪৫

নিউজ ডেস্ক, বীর কন্ঠ : 

আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আপনারা ভোট কেন্দ্র পাহারা দিবেন। নিজের ভোট নিজে দেবেন। যাতে আপনাদের ভোট কেউ ছিনিয়ে নিতে না পারে।’

আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় ফরিদপুরের ভাঙ্গায় এক পথসভায় তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, ‘আবারও যদি সরকার গঠন করতে পারি প্রয়োজনে বুকের রক্ত দিয়ে আপনাদের অধিকার প্রতিষ্ঠা করব।’

ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনার একটি ভোট অতি মূল্যবান। আপনাদের কাছে আমি ভোট চাই। আপনারা হাত তুলে ওয়াদা করুন নৌকা মার্কায় ভোট দিবেন।’
আগামীতে তার দল ক্ষমতায় না আসলে পদ্মাসেতুর কাজ বন্ধ হয়ে যাবে উল্লেখ করে বলেন, ‘আমরা চাই না এই সেতুর কাজ বন্ধ হোক, চলমান উন্নয়নের কাজ বন্ধ হোক।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *