জাহেদুল হক
আনোয়ারা প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-১২-১৩ ২০:১৪:১৬ || আপডেট: ২০১৮-১২-১৩ ২০:১৪:১৬
আনোয়ারা প্রতিনিধি : চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে আওয়ামী লীগের প্রার্থী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেছেন,আওয়ামী লীগ সরকারের আমলে আনোয়ারায় ব্যাপক উন্নয়ন হয়েছে। দেশ এখন উন্নয়নের মহাসড়কে,এগিয়ে যাচ্ছে দুর্বার গতিতে। দেশের সকল শ্রেণি-পেশার মানুষের আয় বেড়েছে,তাই জনগণ এখন শান্তি ও স্বস্তিতে আছে। শুধু শান্তিতে নেই বিএনপি ও তাদের শরিক ষড়যন্ত্রকারীরা। দেশের মানুষ ভাল থাকলেও তারা ক্ষমতার নেশায় এখন দিশেহারা। আর তাই নতুন নতুন ষড়যন্ত্র করে চলছে। এতে নতুন করে যোগ হয়েছে ঐক্যফ্রন্ট।
যাদের ভয়াবহ অরাজনৈতিক কর্মকান্ড দেশবাসীর কাছে আজও দৃশ্যমান। এ সরকারের উন্নয়ন অব্যাহত রাখতে সবাইকে নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহবান জানান।
গতকাল বৃহস্পতিবার বিকেল পাঁচটায় আনোয়ারা উপজেলার বারশত ইউনিয়নের কালীবাড়ি সংলগ্ন মাঠে নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। বারশত ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মহিউদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মঈনুদ্দিন গফুর খোকনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মান্নান চৌধুরী,সাধারণ সম্পাদক এম এ মালেক।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগ এডহক কমিটির সদস্য ফজলুল করিম চৌধুরী বাবুল,পুলিন বিহারী নাথ,জামাল উদ্দিন,এম এ কাইয়ুম শাহ্,আজিজুর রহমান,ইউনিয়ন আ.লীগের সাবেক সভাপতি ছাবের আহমদ ও সাবেক সাধারণ সম্পাদক মোজাফফর আহমদ প্রমুখ।