অধীর বড়ুয়া
বোয়ালখালী প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-১২-১৩ ১৯:৩৮:০৫ || আপডেট: ২০১৮-১২-১৩ ১৯:৩৮:০৫
বোয়ালখালী প্রতিনিধি: কাঞ্চননগর সাবর্জনীন কনকারাম বিহারের ধর্মপ্রাণ তরুন উপাসক বাবু সমীরন বড়ুয়া- মান্না বড়ুয়ার ২ পুত্র সন্তান উৎস বড়ুয়া ও অর্ক বড়ুয়া কে বুদ্ধের শাসনে প্রব্রজ্যা প্রদান উপলক্ষে ১৩ ও ১৪ ডিসেম্বর দু’দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। ১৩ ডিসেম্বর সন্ধ্যা ৬ টায় এ উপলক্ষে এক প্রব্রজ্যা অনু্ষ্টান অধ্যাপক জ্ঞানরত্ন মহাস্থবির এর সভাপতিত্বে অনুষ্টিত হয়।
উপাসক বিভূতি রঞ্জন বড়ুয়ার পঞ্চশীল প্রার্থনায় এতে ধমর্দেশক ছিলেন- ভদন্ত জিনপাল মহাস্হবির, ভদন্ত দয়ানন্দ মহাস্থবির,ভদন্ত প্রজ্ঞানন্দ স্থবির, ভদন্ত লোকানন্দ ভিক্ষু। এ উপলক্ষে ১৪ ডিসেম্বর ” বিরেন্দ্র-সুজাতা ” ভবনে এক অষ্টপরিস্কারসহ সংঘদান অনুষ্টিত হয়। এতে উল্লেখিত ভিক্ষুসংঘ ও প্রাজ্ঞ ভিক্ষুসংঘসহ অধ্যাপক সুনন্দ মহাস্থবির উপস্থিত ছিলেন।