চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

নূর হোসেন মামুন , কাপ্তাই প্রতিনিধি :

কাপ্তাই থেকে ঊষাতন তালুকদারের গণসংযোগ শুরু

প্রকাশ: ২০১৮-১২-১৩ ২২:০৯:১৭ || আপডেট: ২০১৮-১২-১৩ ২২:০৯:১৭

নূর হোসেন মামুন, কাপ্তাই-

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটি সংসদীয় আসন থেকে আঞ্চলিক দল জনসংহতি সমিতি (জেএসএস) এর সমর্থনে সিংহ প্রতীক নিয়ে প্রতিদ্বন্ধিকারী ঊষাতন তালুকদার বৃহস্পতিবার সকালে তার দলীয় সমর্থকদের নিয়ে কাপ্তাইয়ের চিৎমরম বৌদ্ধ বিহারে হতে আশীর্বাদ গ্রহনের মাধ্যমে গণসংযোগ শুরু করেছেন।

এরপর একে একে তিনি চিৎমরম ইউনিয়নের চাকুয়া পাড়া, মুসলিম পাড়া, কাপ্তাইয়ের জেঠিঘাট সহ বিভিন্ন স্পটে ভোটাদের কাছে সিংহ মার্কার ভোট প্রার্থনা করেন। এসময় জেএসএস’র কেন্দ্রীয় সদস্য উদয়ন ত্রিপুরা, সদস্য সুশীল বিকাশ চাকমা, কাপ্তাই উপজেলা জেএসএস সভাপতি বিক্রম মারমা, সাধারণ সম্পাদক ও রাইখালী ইউপি চেয়ারম্যান সায়ামং মারমা, সাংগঠনিক সম্পাদক ও চিৎমরম ইউপি চেয়ারম্যান খাইসা অং মারমা, আঞ্চলিক পরিষদ সদস্য মনুচিং মারমা সহ দলের নেতাকর্মীরা উপস্হিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *