চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

মিজবাউল হক চকরিয়া অফিস

চকরিয়ায় উগ্রবাদ ও সহিংসতাপ্রতিরোধে কর্মশালা

প্রকাশ: ২০১৮-১২-১৩ ২১:৫৮:১৮ || আপডেট: ২০১৮-১২-১৩ ২২:১৯:১৫

কক্সবাজার:

চকরিয়া উপজেলায় উগ্রবাদ ও সহিংসতা প্রতিরোধে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে সার্ভ ট্রেনিং সেন্টারে বেসরকারি সংস্থা শেড এর উদ্যোগে ও ইপসা-সিভিক কনসোর্টিয়ামের সহযোগিতায় এ কর্মশালা হয়। চকরিয়া উপজেলার বরইতলী, ঢেমুশিয়া, চকরিয়া পৌরসভা ও কোনাখালী ইউনিয়নের ২০ জন ঝরে পড়া বেকার তরুণ-তরুণী অংশ নেন।

দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণে গবাদি পশু পালন ও গরু মোটাতাজকরণ বিষয়ের উপর প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা সুপন নন্দী ও জোবায়েরুল ইসলাম।

কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন প্রথম আলোর সাংবাদিক এসএম হানিফ। বিশেষ অতিথির বক্তব্য দেন প্রথম আলো বন্ধুসভা কক্সবাজারের সভাপতি ও ইনটিগ্রেটেট বাংলাদেশ এর নির্বাহী পরিচালক ইব্রাহিম খলিল। এছাড়া বক্তব্য দেন বেসরকারি সংস্থা ইপসার তদারক কর্মকর্তা প্রবাল বড়–য়া, শেড এর প্রকল্প ব্যবস্থাপক মো. শওকত ওসমান।

বক্তারা বলেন, যুবকদের সম্পৃক্ততায় পরিবার ও সমাজ থেকে উগ্রবাদ ও সহিংসতা নিরসনে ভূমিকা রাখতে হবে। সমাজ থেকে উগ্রবাদ ও সহিংসতাকে না বলার অঙ্গীকার করতে হবে। ##

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *