চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

আলাউদ্দিন ডেস্ক কন্ট্রিবিউটর

চট্টগ্রামে অটোরিকশা থেকে পড়ে শিশুর মৃত্যু

প্রকাশ: ২০১৮-১২-১৩ ১৬:৪২:৪৮ || আপডেট: ২০১৮-১২-১৩ ১৬:৪২:৪৮

বীর কন্ঠ ডেস্ক :

চট্টগ্রাম নগরের চকবাজার থানা এলাকায় সিএনজিচালিত অটোরিকশা থেকে পড়ে চার বছরের এক কন্যা শিশু মারা গেছে। বৃহস্পতিবার বেলা সোয়া ১১ টার দিকে নগরীর চকবাজার চকভিউ সুপার মার্কেটের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত পারিশ্যা আক্তার (৪) নগরীর চান্দগাঁও থানাধীন বারইপাড়া এলাকার মো. সেলিমের মেয়ে। একই অটোরিকশায় তার মা ও ভাই ছিলেন।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন বলেন, পারিশ্যা, তার মা, ছোট ভাই ও ফুফু একটি অটোরিকশায় করে কোতোয়ালী মোড় থেকে বাসার দিকে যাচ্ছিল। অটোরিকশা চকবাজার চকভিউ সুপার মার্কেটের সামনে পৌঁছালে অসতর্কতাবশত পারিশ্যা চলন্ত গাড়ি থেকে রাস্তায় পড়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *