চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

প্রদীপ শীল রাউজান প্রতিনিধি

চট্টগ্রামে তথ্য প্রযুক্তি লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

প্রকাশ: ২০১৮-১২-১৩ ১২:৫৮:৫২ || আপডেট: ২০১৮-১২-১৩ ১২:৫৮:৫২

 

 

তথ্য প্রযুক্তি লীগের প্রতিষ্ঠা বার্ষিকী

 

প্রদীপ শীল, রাউজান: বাংলাদেশ আওয়ামী তথ্য প্রযুক্তি লীগের তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় বক্তারা বলেন, নতুন প্রজম্মের প্রায় আড়াই কোটি ভোটার একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বে নৌকায় ভোট দেয়ার প্রস্তুতি নিয়েছে। তারা ডিজিটাল বাংলার প্রযুক্তিগত শিক্ষায় শিক্ষিত। তৎকালীন বিএনপি সরকার নতুন প্রজম্মকে বিকৃত ইতিহাস বুঝিয়ে আওয়ামীলীগ থেকে দুরে রেখেছিল। জননেত্রী শেখ হাসিনা শান্তি ও সুশাসন প্রতিষ্ঠার অগ্রদূত। দলে দলে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আজ বাংলাদেশ আওয়ামীলীগে যোগ দিচ্ছেন। এবার নতুন প্রজম্মের ভোটাদের সাথে যুক্ত হয়েছে আওয়ামী তথ্য প্রযুক্তি লীগের ব্যানারে আরো এক কোটিরও অধিক নেতাকর্মী। ১২ ডিসেম্বর বুধবার বিকালে চ্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলানায়তনে দলের তৃতীয় প্রতিষ্ঠা বর্ষিকী উপলক্ষ্যে আয়োজিহত আলোচনা সভায় বক্তরা এসব কথা বলেন।  চট্টগ্রাম উত্তর, দক্ষিণ ও মহানগর আওয়ামী তথ্য প্রযুক্তি লীগ এর যৌথ উদ্যোগে আয়োজিত  আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, বিশিষ্ট মিডিয়া ব্যাক্তিত্ব এসএনএন২৪ ডট কম ও এসএনএন২৪ ডট টিভির সম্পাদক এস.এম শহিদুল্লাহ রনি। বিশেষ অতিথি ছিলেন তথ্য প্রযুক্তি লীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মহিউদ্দিন খান, প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম রিপোটার্স ইউনিটের সভাপতি কিরণ শর্মা। চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী তথ্য প্রযুক্তি লীগের সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে ও সাংবাদিক এস.এম ফখরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য চট্টগ্রাম উত্তর জেলা তথ্য প্রযুক্তি লীগের সাধারণ সম্পাদক সাংবাদিক  প্রদীপ শীল, দক্ষিণ জেলা তথ্য প্রযুক্তি লীগের সভাপতি রোটারিয়ান মোহাম্মদ আনিছুর রহমান, সাধারণ সম্পাদক মৃদুল শর্মা জয়, মহানগর তথ্য প্রযুক্তি লীগের সভাপতি আলমগীর হোসাইন আবীর, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী হায়দার, দক্ষিণ জেলা বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সাধারণ সম্পাদক জামিল উদ্দিন প্রমূখ। প্রধান অতিথি এসএম শহিদুল্লাহ রনি বলেন, শেখ হাসিনা সরকার দেশকে উন্নয়নের মহাসাগরে নিয়ে গেছে। আওয়ামীলীগ আবার সরকার গঠন করতে পারলে দেশ উন্নত ও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে। তিনি আগামী ৩০ ডিসেম্বর উন্নয়ন ও অগ্রগতির স্বার্থে নৌকার বিজয় সু-নিশ্চিত করার আহবান জানান। প্রধান বক্তা শাহাদাত হোসেন সোহেল বলেন, সজিব ওয়াজেদ জয়ের স্বপ্ন দেশকে আইটি জোনে পরিনত করা। সে স্বপ্ন নিয়ে কাজ করছেন বাংলাদেশ আওয়ামী তথ্য প্রযুক্তি লীগ। ইতিমধ্যে বঙ্গবন্ধু স্যাটেলাইট সফল ভাবে উৎক্ষেপন হয়েছে মহা-আকাশে। দেশ এখন আর পরনির্ভরশীল নয়, দেশের রয়েছে নিজস্ব স্যাটেলাইট, নিজস্ব প্রযুক্তি। আলোচনা সভা শেষে বাংলাদেশ আওয়ামী তথ্য প্রযুক্তি লীগের তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন অতিথি ও দলীয় নেতাকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *