আলাউদ্দিন
ডেস্ক কন্ট্রিবিউটর
প্রকাশ: ২০১৮-১২-১৩ ১৩:৫৭:৫৭ || আপডেট: ২০১৮-১২-১৩ ১৩:৫৭:৫৭
বীর কন্ঠ ডেস্ক :
নাশকতা মামলার আসামি ধরতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার হন পুলিশ। স্থানীয়দের ছোড়া ইটের আঘাতে চার পুলিশ সদস্য আহত হওয়ার খবর পাওয়া গেছে।
বুধবার রাত সোয়া ১২টার সময় চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানা পানওয়ালা পারায় অনাকাঙ্খিত ঘটনাটি ঘটে। এ ঘটনায় নাশকতা মামলার আসামি আব্দুল মাবুদসহ সন্দেহভাজন আরো ২০ জনকে আটক করার কথা জানিয়েছে পুলিশ।
ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি একে এম মহিউদ্দিন সেলিম জানান, বুধবার রাতে থানার এস আই কিশোরের নেতৃত্বে নাশকতা মামলার আসামি মাবুদকে গ্রেফতারে অভিযান চালায় ডবলমুরিং থানার একটি টিম।
এ সময় স্থানীয়রা বাঁধা দেন এবং পুলিশেন উপর অতর্কিতভাবে ইট পাটখেল নিক্ষেপ করতে থাকে। এতে চার পুলিশ আহত হয়েছে বলে দাবি করেন ওসি।
তিনি বলেন, এ ঘটনার পর নাশকতা মামলার আসামি মাবুদ ও পুলিশের উপর হামলায় সন্দেহভাজন ২০ জন স্থানীয়কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।