চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

নৌকার বিজয় সুনিশ্চিত করার মাধ্যমে দেশের অগ্রযাত্রাকে সুসংহত করতে হবে

প্রকাশ: ২০১৮-১২-১৩ ১৩:২১:২০ || আপডেট: ২০১৮-১২-১৩ ১৩:২১:২০

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ :

চট্টগ্রাম-১২ পটিয়া আসনে বাংলাদেশ আওয়ামী লীগ ও মহাজোট মনোনীত প্রার্থী আলহাজ্ব সামশুল হক চৌধুরীর সমর্থনে পটিয়া উপজেলা পরিষদস্থ একটি কমিউনিটি সেন্টারে পৌরসভা যুবলীগের নির্বাচনী কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন সাংসদ সামশুল হক চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আগামী ৩০ ডিসেম্বর নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে যুবলীগকে ভ্যানগার্ড হিসেবে ভূমিকা পালন করতে হবে। দেশের অতীতের যেকোনো ক্রান্তিকালে যুবলীগের রয়েছে গৌরব উজ্জ্বল ভূমিকা। এর ধারাবাহিকতায় জননেত্রী শেখ হাসিনার ভিশন ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করার ভিশন বাস্তবায়নে মাঠে ময়দানে যুবলীগের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ।

পৌরসভা যুবলীগের সভাপতি নুর আলম ছিদ্দিকীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রফিকুল আলমের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন দক্ষিন জেলা আ.লীগের সহ-সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, প্রবীন আ.লীগ নেতা আবুল কালাম আজাদ, জেলা আ’লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. তিমির বরণ চৌধুরী, উপজেলা আ’লীগ সভাপতি আ.ক.ম সামশুজ্জামান চৌধুরী, সাধারন সম্পাদক অধ্যাপক হারুনুর রশিদ, জেলা আ’লীগ নেতা বিজন চক্রবর্ত্তী, সেলিম নবী, দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি আ.ম.ম টিপু সুলতান চৌধুরী, অধ্যাপক কৃষ্ণ প্রসাদ ধর, চেয়ারম্যান এম.এ হাসেম, নাজিম উদ্দিন পারভেজ, রাজু দাস হিরু, উপজেলা যুবলীগ সভাপতি বেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক এম এ রহিম, জয়নাল আবেদীন রাসেল, আবু সালেহ শারিয়ার, নোমান টিপু, আবছার হোসেন, মফিজ উদ্দিন, মামুনুর রশিদ, আব্দুল জব্বার, খাইরুল ইসলাম, আমান উল্লাহ আমেরী, ফসিউল আলম, শাহাদাত হোসেন রানা, নজরুল ইসলাম, জহিরুল হক তালুকদার, আমিনুল্লাহ বাচা, দেলোয়ার হোসেন মনসুর আলম, সোহেল খান, হারুন উর রশিদ, জেসমিন আক্তার তুলি, ফারহানা ইয়াসমিন, আব্দুল আওয়াল, মিজানুর রহমান, গিয়াস উদ্দিন, পরাগ চৌধুরী, তানভীর আলম দীপ্ত, মো. মোস্তাক, মমিনুল হক, মোহাম্মদ শাহজাহান শাহরিয়ার, শামসুল ইসলাম, আবু তৌহিদ, নাজিমুদ্দিন নাজু, জাকির হোসেন, কামাল উদ্দিন, মনিরুল ইসলাম, হিরু, মুন্না প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *