চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

পটিয়ায় ধানের শীষকে বিজয়ী করে বেগম জিয়ার মুক্তির পথ সুগম করতে হবে

প্রকাশ: ২০১৮-১২-১৩ ১৩:১৭:৩৪ || আপডেট: ২০১৮-১২-১৩ ১৩:১৭:৩৪

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ :

পটিয়ায় বিএনপির মনোনীত প্রার্থী এনামুল হক এনামের সমর্থনে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে বিএনপি আয়োজিত তৃণমূল প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সহ-সভাপতি উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোজাফ্ফর আহমদ চৌধুরী টিপু। এতে প্রধান অতিথি ছিলেন পটিয়া থেকে দু’দুবার নির্বাচিত সাবেক এমপি ও দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক গাজী মুহাম্মদ শাহজাহান জুয়েল। প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব এম.এ রহিম, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক বদরুল খায়ের চৌধুরী, মোজাম্মেল হক, পটিয়া পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির আহবায়ক নুরুল ইসলাম সওদাগর, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খোরশেদ আলম, একেএম জসিম উদ্দিন, মঈনুল আলম ছোটন, চেয়ারম্যান শফিকুল ইসলাম, চেয়ারম্যান আবদুর রশিদ দৌলতী, সাবেক চেয়ারম্যান খলিলুর রহমান বাবু, মুক্তিযোদ্ধা আবুল ফয়েজ, পৌর বিএনপি নেতা আবুল কাশেম, উপজেলা বিএনপি নেতা আবুল হোসেন বাবুল, যুবদল নেতা মোকাম্মেল হক তালুকদার, নুরুল আলম, হাবিবুর রহমান রিপন সহ জেলা-উপজেলা, পৌরসভা বিএনপির যুবদল ছাত্রদল নেতৃবৃন্দ উপস্থিত থেকে বক্তব্য রাখেন। সভায় বিএনপির মনোনীত প্রার্থী এনামুল হক এনাম বলেন, ধানের শীষ আমার প্রতিক নয়, এটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং এ দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া ও তারেক জিয়ার প্রতিক। আজ রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে বাংলাদেশের মানুষের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া কারাবন্দি আছেন। এমতাবস্থায় দেশে নির্বাচন হতে যাচ্ছে সে নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে পারলেই বেগম খালেদা জিয়ার মুক্তি এবং তারেক জিয়াকে এদেশের ফেরতের পথ সুগম হবে। তিনি সকল ভেদাভেদ ভুলে যারা বিএনপিকে ভালবাসেন এবং ধানের শীষকে বিশ্বাস করেন তাদেরকে সকল বাধা অতিক্রম করে ৩০ ডিসেম্বর ভোট কেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট দিতে হবে। তিনি বিএনপি পরিবারের সবাইকে এক এবং অভিন্ন হিসেবে অবহিত করে বলেন, আমাদের মাঝে কোন দ্বন্ধ নেই। আমাদেরকে এদেশে গণতন্ত্র ফিরাতে একই কাতারে সামিল হতে হবে। এতে প্রধান অতিথি সাবেক এমপি গাজী মুহাম্মদ শাহজাহান জুয়েল বলেন, আল্লাহ যাকে ইচ্ছা সম্মান দেন এবং যখন ইচ্ছা হয় সম্মান তুলে নেন। আমি আজকে এই পটিয়ায় দু’দুবার এমপি থাকার পরও আমাকে দল মনোনয়ন দেয়নি বলে আমি শংকিত নই। আল্লাহ যা করেছেন ভালোর জন্যই করেছেন। আমি এর উপর বিশ্বাস রেখেই আজ দেশ ও জাতির ক্রান্তিকালে কোন ব্যক্তিকে বিজয়ী করার জন্য নয়, আমাদের দলের নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করার পথ সুগম করার জন্য এ সভায় উপস্থিত হয়েছি। আমি বলতে চাই বেগম জিয়াকে মুক্ত করতে হলে ৩০ ডিসেম্বর ধানের শীষকে বিজয়ী করতে হবে। এটি শহীদ জিয়াউর রহমান এবং গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া ও তারেক জিয়ার প্রতিক। আজ থেকে আমদেরকে ঐক্যবদ্ধভাবে দলের মনোনীত প্রার্থী হিসেবে এনামুল হক এনামের বিজয় সুনিশ্চিত করতে প্রতিটি ওয়ার্ড ও ইউনিয়নে ঝাঁপিয়ে পড়তে হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *