এম,শফিউল আলম
ফটিকছড়ি প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-১২-১৩ ১৪:২৩:৫৬ || আপডেট: ২০১৮-১২-১৩ ১৪:২৩:৫৬
শফিউল আলম.ফটিকছড়ি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনের মনোনিত ধানের শীষের প্রার্থী কর্ণেল (অবঃ) মোহাম্মদ আজিম উল্লাহ বাহারের পক্ষে সংবাদ সম্মেলন অনুষ্টিত হয়েছে।
আজ ১৩ ডিসেম্বর (বৃহঃস্পতিবার) সকাল সাড়ে ১১ টায় ফটিকছড়ি সদরস্থ নির্বাচনী কার্যালয়ে উপজেলা বিএনপির ব্যানারে সম্পন্ন হয়।
এতে লিখিত বক্তব্যে প্রার্থী আজিম উল্লাহ বাহার বলেন, জাতির ক্রান্তিকালে অনুষ্টেয় জাতীয় নির্বাচন হতে যাচ্ছে,
একবার যদি সাধারন ভোটার’রা ভোট কেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, ধানের শীষের বিজয় সুনিশ্চিত বলে তিনি মন্তব্য করেন। লিখিত বক্তব্য তিনি আরো বলেন, এখনো নির্বাচনী সুষ্টু পরিবেশ সৃষ্টি হয়নি, লেভেল প্লেয়িংফিল্ড তৈরী হয়নি, এখনো প্রতিরাতে পুলিশ আমাদের নেতা কর্মীদের বাড়িতে বাড়িতে তল্লাসীর নামে হয়রানী করছে। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেন, গণতান্ত্রীত আন্দোলনের অবিসাংবাদিত সমকালিন বিশ্বের সব চেয়ে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার কারা মুক্তির সাথে, নিজেদের অবরুদ্ধ গণতান্ত্রীক অধিকার ফিরে পেতে জাতীয় ঐক্যের প্রতীক ‘ধানের শীষ’ এ সুবিবেচনা প্রসূত রায় প্রধান করার জন্য ফটিকছড়ির সর্বস্তরের ভোটারদের বিনীত অনুরোধ জানান।উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় নেতা সাংবাদিক কাদের গণী চৌধুরী, ঐক্য ফ্রন্ট নেতা সাংবাদিক সৈয়দ তারেকুল আনোয়ার, বিএনপি নেতা শহীদুল আজম, আবছার উদ্দীন হেলাল, এনামুল হক বাবুল, ইয়াকুব আলী, আবুল মনচুর, মিজানুর রহমান প্রমূখ:
অনুষ্টান সঞ্চালনা করেন, সরোয়ার মফিজ।