এম,শফিউল আলম
ফটিকছড়ি প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-১২-১৩ ২০:১৯:৩৮ || আপডেট: ২০১৮-১২-১৩ ২০:১৯:৩৮
শফিউল আলম, ফটিকছড়ি : চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনের স্বতন্ত্র প্রার্থী এটিএম পেয়ারুল ইসলাম, উপজেলায় কর্মরত স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে। আজ ১৩ ডিসেম্বর বৃহঃস্পতিবার বিকেলে উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে এ মত বিনিময় সভা সম্পন্ন হয়। এতে তার দীর্ঘ আলোচনায় বলেন, আমরা ফটিকছড়িতে যারা আ’লীগের রাজনীতি করেছি এবং করি সবাই সৈয়দ নজিবুল বসরের কাছে অরাজনীতির ও প্রতিহিংসার শিকার হয়েছি।
মতবিনিময়কালে এ টি এম পেয়ারুল ইসলাম আরো বলেন, ফটিকছড়িবাসী বার বার উন্নয়ন বঞ্চিত হয়েছে। অতীতে যারা নির্বাচিত হয়েছে তারা উপজেলার মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করেন নি। তিনি নির্বাচিত হলে ফটিকছড়িতে সমতার ভিত্তিতে উন্নয়ন কর্মকান্ড পরিচালিত করবেন বলে আশা প্রকাশ করেন। এলাকার উন্নয়ন ও এলাকাবাসীর সেবা করার জন্য তাঁর আপেল মার্কায় ভোট চান। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন মুহুরী, সাংগঠনিক সম্পাদক কাজী মাহমুদুল হক, এডভোকেট ছালামত উল্লাহ চৌধুরী শাহীন, নির্বাহী সদস্য মো. রফিকুল ইসলাম, বোরহান আহমেদসহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ।