ফারুক খান তুহিন
প্রকাশ: ২০১৮-১২-১৩ ১৩:৪২:১৯ || আপডেট: ২০১৮-১২-১৩ ১৩:৪২:৫৬
ফারুক খান তুহিন, বীর কন্ঠ :
বান্দরবান জেলা বিএনপির নেতৃত্বের বিষয়ে মতানৈক্য থাকায় দীর্ঘদিন ধরে দুই ভাগে বিভক্ত ছিল জেরী ও মাম্যাচিং গ্রুপের নেতাকর্মীরা। এবার অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনে জেলা বিএনপির আন্তকোন্দল নিরসন হচ্ছে। ঐক্যফ্রন্টের একক প্রার্থী বিএনপি নেতা সাচিংপ্রু জেরীকে আনুষ্ঠানিকভাবে সমর্থন দিয়েছে মাম্যাচিং গ্রুপ।
বৃহস্পতিবার সকালে এক সংবাদ সম্মেলনে বিএনপি নেত্রী মাম্যাচিং বলেন, “আমাদের প্রার্থী আমাদেরকে আহ্বান জানাননি। আমরা মনে করছি এটা আমাদের জন্য নৈতিক দায়িত্ব। কারন প্রার্থী কে তা বড় বিষয় না।”
মাম্যাচিং জানান, এই নির্বাচনে বিএনপির অংশ নেয়ার কারন হচ্ছে দেশনেত্রী বেগম খালেদার মুক্তি, বাক স্বাধিনতা ফিরিয়ে আনা ও দেশের চলমান অরাজকতা বন্ধ করা।
তিনি বলেন, “অবশ্যয় আমরা চাইবো আমাদের প্রার্থী জয়যুক্ত হোক এবং আমরা প্রার্থীর জন্য কাজ করবো”।
সংবাদ সম্মেলনে বিএনপি নেতা জাবেদ রেজা তাদের কর্মসূচির বিষয়ে সাংবাদিকদের জানান।
এর আগে বিএনপির দুই গ্রুপের ঐক্যের বিষয়ে জানতে চাইলে, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মাবুদ বলেন, “বান্দরবান বিএনপিতে নেতৃত্ব নিয়ে মতানৈক্য থাকলেও, ভোটের জন্য সকলে এক হয়ে কাজ করছে। পৃথক পৃথকভাবে প্রচারণা চালাচ্ছেন নেতাকর্মীরা। কারন এই নির্বাচন খালেদা জিয়ার জন্য।”