আবদুল হাকিম রানা
পটিয়া প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-১২-১৩ ২১:৩৭:৫১ || আপডেট: ২০১৮-১২-১৩ ২১:৩৭:৫১
আবদুল হাকিম রানা, বীর কন্ঠ:
চট্টগ্রাম-১২ পটিয়া সংসদীয় আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী এনামুল হক এনামের সমর্থনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ইদ্রিস মিয়ায়। এতে বক্তব্য রাখেন চট্টগ্রাম-১২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব এনামুল হক এনাম।
এ উপলক্ষে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি সভাপতি জাহাঙ্গীর কবির। বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক নাছির উদ্দিন ও উপজেলা ছাত্রদল আহবায়ক এস.এম সুমনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর আলম চৌধুরী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক চেয়ারম্যান শফিকুল ইসলাম, মো. ফিরোজ, সোলায়মান বাদল, আবুল কালাম, আবু জাফর ফরুকী, মক্কা বিএনপির সভাপতি মো. রফিক খান, আবু জাফর চৌধুরী, কলিমুল্লাহ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম সিকদার, মঈনুল আলম ছোটন, আবুল হোসেন বাবুল, জাগির হোসেন মেম্বার, হাজী আবুল বশর সওদগার, জসিম উদ্দিন, জাকির হোসেন মেম্বার, মাহবুবুল আলম আলমদার, নুরুল আমিন মদু, যুবদলের সভাপতি আবুল হাশেম মেম্বার, সাধারণ সম্পাদক আবদুর করিম মেম্বার, মামুন সিকদার, সোহেল সিকদার, আলমগীর মেম্বার, মো. জাফর, সেলিম মাষ্টার, নজরুল ইসলাম, মো. শাহজাহান মেম্বার, মো. রফিক, মো. শওকত আলী, আবদুল আজিজ, জাকির হোসেন, আবদুল জলিল, আবুল কাশেম, মীর মদন আলী, হাজী দিন মোহাম্মদ, গিয়াস উদ্দিন সিদ্দিকী, পৌর বিএনপির আবুল কাশেম, আইয়ুব আলী, আহমদ কবির, মো. মফিজ, মোকাম্মেল হক তালুকদার, যুবদল নেতা মো. ফিরোজ, যুবদল নেতা আবুল হাশেম মেম্বার, আবদুল করিম মেম্বার, সেলিম মেম্বার, শাহজাহান মেম্বার, আলমগীর মেম্বার, মামুন সিকদার, যুবদল নেতা মীর মদন, আরফ আলী, জাহেদুল হক মেম্বার, হাফেজ আহমদ মেম্বার, শাহজাহান সাজু, নাজিম উদ্দিন, খোরশেদ আলম, ওহিদুল আলম পিবলু, সোহেল সিকদার, মো. শোয়েব, সানি মেম্বার, খোরশেদুল আলম, জাহাঙ্গীর আলম, ওলামা দলের শরীফুল্লাহ, মাওলানা মহিউদ্দিন মামুন, নুরুল আবছার, লোকমান হাকিম, মো. আবছার, ছাত্রদল নেতা আবদুর রহিম, মঈনুদ্দিন, এম.এ রুবেল, আবদুল জোবায়ের, মহিউদ্দিন, শিবলী চৌধুরী, শাহজাহান, আবদুস সোবহান, নাছির উদ্দিন প্রমুখ। এতে সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব ইদ্রিস মিয়া বলেন, পটিয়ার মাটি বিএনপির ঘাটি। এখানে বিএনপি নেতাকর্মীরা যাতে ৩০ তারিখে ভোট দিতে পারে সেই পরিবেশ নিশ্চিত করতে হবে। তিনি বলেন, সুষ্টু নির্বাচন হলে পটিয়ায় ধানের শীষের বিজয় কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। তিনি ৩০ ডিসেম্বর এনামুল হককে বিজয়ী করার জন্য সকল নেতাকর্মীদেরকে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। বিএনপির প্রার্থী আলহাজ্ব এনামুল হক এনাম বলেন, আমি কোন ব্যক্তির প্রার্থী নই। আমি বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের প্রতিনিধি হিসেবে ধানের শীষের প্রার্থী হয়েছি। তিনি অতীতের সকল ভেদাভেদ ভুলে সকলকে ধানের শীষকে বিজয়ের মাধ্যমে বেগম জিয়ার মুক্তির আন্দোলন বেগবান করার আহবান জানান।