এম,শফিউল আলম
ফটিকছড়ি প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-১২-১৩ ১৬:২৪:৪৩ || আপডেট: ২০১৮-১২-১৩ ১৬:২৪:৪৩
ফটিকছড়ি প্রতিনিধি:
চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে আপেল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব এ টি এম পেয়ারুল ইসলাম আজ ১৩ ডিসেম্বর দুপুরে মাইজভান্ডার ত্বরিকার প্রবর্তক সৈয়দ অাহমদ উল্লাহ মাইজভান্ডারী, সৈয়দ গোলামুর রহমান; প্রকাশ- বাবা ভান্ডারী, সৈয়দ শফিউল বশর মাইজভান্ডারী, সৈয়দ দেলোয়ার হোসাইন মাইজভান্ডারী, সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী মাজার শরীফ জিয়ারতের মধ্য দিয়ে অাপেল মার্কার আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেন। এ সময় আওয়ামী লীগ নেতা দিদারুল বশর চৌধুরী দুদু, যুবলীগের আহ্বায়ক শাহ আলম সিকদার, অাওয়ামী লীগ আমান উল্লাহ চৌধুরী লিটন, রফিকুল ইসলামসহ আওয়ামীলীগ, যুবলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সাথে ছিলেন।