চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

প্রদীপ শীল রাউজান প্রতিনিধি

রাউজানে সবকিছু থাকবে, থাকবেনা হত্যার রাজনীতি ও হিংসে-বিদ্বেষ: নির্বাচনী পথসভায় ফজলে করিম

প্রকাশ: ২০১৮-১২-১৩ ১৯:৪৮:৪৯ || আপডেট: ২০১৮-১২-১৩ ১৯:৪৮:৪৯

প্রদীপ শীল, রাউজান: আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী এবিএম ফজলে করিম চৌধুরী বলেছেন , ‘আমি যে স্বপ্ন দেখি সে স্বপ্ন বাস্তবে রূপ দিই। রাউজানের নাম পুরো বাংলাদেশে গোলাপী ও সবুজ রাউজান হিসেবে পরিচিত। ১৮২৪দিন আপনাদের জন্য কাজ করেছি, আপনারা শুধু ১দিন ভোট কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করবেন। রাউজানবাসীর জন্য কাজ করতে গিয়ে ঢাকার বুকে শত শত দিন ‘দুপুরে’ না খেয়ে সচিবালয়ে সচিবালয়ে ঘুরেছি।

আমি আপনাদের ভোট পাওয়ার অধিকার রাখি। উন্নয়ন কর্মকা-ের কথা তুলে ধরে ধারাবাহিকতা রক্ষায় আবারো নৌকা মার্কায় ভোট দেয়ার আহবান জানান তিনি। এবিএম ফজলে করিম চৌধুরী আরো বলেন, রাউজানে সবকিছু থাকবে, থাকবেনা হত্যার রাজনীতি ও হিংসে-বিদ্বেষ। বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) দক্ষিণ রাউজানের বাগোয়ান ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডে নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন। এসময় এবিএম ফজলে করিম চৌধুরীর সঙ্গে ছিলেন রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব নুর মোহাম্মদ, বাগোয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভূপেষ বড়–য়সহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *