আবদুল হাকিম রানা
পটিয়া প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-১২-১৩ ১৩:১৩:৪৯ || আপডেট: ২০১৮-১২-১৩ ১৩:১৩:৪৯
আবদুল হাকিম রানা, বীর কন্ঠ :
পটিয়ায় গতকাল বুধবার শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়) শীর্ষক কর্মসূচির আওতায় পটিয়া উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় এবং তথ্য অফিস পটিয়ার ব্যবস্থাপনায় দিনব্যাপী এক শিশুমেলা পটিয়া আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।
শিশু মেলায় মুক্তিযুদ্ধ ভিত্তিক কুইজ প্রতিযোগিতা, উপস্থিত বক্তৃতা ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সহকারী তথ্য কর্মকর্তা মোহাম্মদ কামরজ্জামান। প্রধান অতিথি ছিলেন পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসান। বিশেষ অতিথি ছিলেন যুব উন্নয়ন কর্মকর্তা আবদুল মতিন, পরিসংখ্যান কর্মকর্তা মারুফ হোসেন, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা রূপান্তর চাকমা, উপজেলা মৎস্য কর্মকর্তা লুৎফর রহমান, পটিয়া মেডিকেল অফিসার ডা. জয়দত্ত বড়ুয়া প্রমুখ। এতে প্রধান অতিথি বলেন, শিশুদেরকে যথযাথ পরিচর্যার মাধ্যমে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। কেননা তারাই আগামী দিনের ভবিষ্যৎ। পরে তিনি বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন। এ মেলায় উপজেলা পর্যায়ের বিভিন্ন বিভাগীয় অফিসের সেবা মূলক কর্মকান্ড নিয়ে একাধিক স্টলে নানান বিষয় প্রদর্শিত হয়।