চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

জাহেদুল হক আনোয়ারা প্রতিনিধি

সিইউএফএল পরিবারের নির্বাচনী মতবিনিময় সভা

প্রকাশ: ২০১৮-১২-১৩ ১৫:৩৬:৫৫ || আপডেট: ২০১৮-১২-১৩ ১৫:৩৬:৫৫

আনোয়ারা প্রতিনিধি:

চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে মহাজোটের প্রার্থী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের পক্ষে নৌকা প্রতীককে বিজয়ের লক্ষে সিইউএফএল স্কুল এন্ড কলেজ কেন্দ্র পরিচালনা কমিটি গঠনকল্পে মতবিনিময় সভা করেছে সিইউএফএল পরিবার। বৃহস্পতিবার দুপুরে সিইউএফএল কারখানাস্থ কেন্টিন হাউজে এটি অনুষ্ঠিত হয়। সিইউএফএল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি মো.নাছির উদ্দিনের সভাপতিত্বে ও কার্যকরী সভাপতি মো.নুরুল আমিনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মান্নান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক এম এ হান্নান চৌধুরী মঞ্জু, উপজেলা আওয়ামী লীগ এডহক কমিটির সদস্য ফজলুল করিম চৌধুরী বাবুল,মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন,আবু তাহের কন্ট্রাক্টর,ইউপি চেয়ারম্যান এম এ কাইয়ুম শাহ্,উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ছৈয়দ। বক্তব্য রাখেন সিইউএফএল সিবিএ সহ সভাপতি আনোয়ারুল আজিম সবুজ,সাধারণ সম্পাদক আলম মজুমদার,সহ সাধারণ সম্পাদক এমরান খান,সিইউএফএল শ্রমিক লীগের সভাপতি বজলুর রহমান ভুইয়া,সাধারণ সম্পাদক শেখ মো.সেলিম,ডিএপিএফসিএল সিবিএ সভাপতি মো.ইসমাঈল খান,সাধারণ সম্পাদক মাসুদ জাহাঙ্গীর প্রমুখ। পরে সিইউএফএল সিবিএ সভাপতি নাছির উদ্দিনকে আহবায়ক করে ১০১ সদস্য বিশিষ্ট কেন্দ্র কমিটি গঠন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *