চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

চট্টগ্রাম-৭ : প্রচারণায় নামলেন হাছান মাহমুদ,  অন্য প্রার্থীরা মাঠে নেই 

প্রকাশ: ২০১৮-১২-১৪ ২৩:৪৮:৫০ || আপডেট: ২০১৮-১২-১৪ ২৩:৪৮:৫০

আব্বাস হোসাইন, প্রতিনিধি  : 

চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া,বোয়ালখালী আংশিক) আসনে আওয়ামীলীগের প্রার্থী ও বর্তমান সাংসদ হাছান মাহমুদ(নৌকা)  শুক্রবার (১৪ ডিসেম্বর) দিনভর গনসংযোগ, পথসভা ও প্রচারণা চালিয়েছেন। এই আসনে ২০ দলীয় জোটের প্রার্থী মো. নুরুল আলম(ধানের শীষ), ইসলামী ফ্রন্টের প্রার্থী মাওলানা সৈয়্যদ আবু নওশাদ নঈমী (মোমবাতি), ইসলামী আন্দোলনের প্রার্থী নেয়ামত উল্লাহ(হাত পাখা), জেএসডি’র(জাতীয় সমাজতান্ত্রিক দল) মাহাবুবুর রহমান (তাঁরা), এনপিপি’র(ন্যাশনাল পিপলস পার্টি) জিয়াউর রহমান(আম) এর দেখা নেই এলাকায় । তাঁরা কেউ এখনো প্রচার প্রচারণা শুরু করেনি। 

জানতে চাইলে ২০ দলীয় জোটের প্রার্থী মো. নুরুল আলম মুঠোফোনে প্রথম আলো’কে বলেন, “ আমি ২০ দলীয় জোটের প্রার্থী। আমাদের বহুদল রয়েছে। সবার সাথে সমন্বয় করতে একটু বিলম্ব হচ্ছে। শীঘ্রই বিশাল শোডাউন করে সবাই মিলে প্রচারণায় নামব । ”শুক্রবার (১৪ ডিসেম্বর) সকাল ও দুপুরে  বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, নৌকা প্রতীকের প্রার্থীর পোষ্টার-ব্যানার ছাড়া অন্য কোনো প্রার্থীর পোষ্টার বা ব্যানার চোখে পড়েনি। এমনকি আওয়ামীলীগ ছাড়া কোনো অন্য কোনো প্রার্থী কিংবা কর্মী-সমর্থকদের মাঠে দেখা যায়নি। গতকাল শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আ.লীগ প্রার্থী হাছান মাহমুদ ইসলামপুর, রাজা নগর , দক্ষিণ রাজা নগর ও পারুয়া ইউনিয়নের ১৫ টি স্থানে নির্বাচনী সমাবেশ ও গনসংযোগ করেন।

প্রথমে তিনি রাজা নগর ইউনিয়নের রাণীর হাট থেকে গনসংযোগ শুরু করেন ও পথসভায় বক্তব্য দেন। এসময় বক্তব্যে তিনি ভোটারদের কাছে নৌকা প্রতীকে ভোট চান।

এদিকে ইসলামী ফ্রন্ট ঘরোয়া মতবিনিময় সভা ছাড়া এখনো প্রচারে নামেনি। জানতে চাইলে উপজেলা ইসলামী ফ্রন্ট সাধারণ সম্পাদক মো. করিম হাছান বলেন, , ‘আমরা বর্ধিতা সভা ও মতবিনিময় সভা করেছি। মাজার জিয়ারতের মাধ্যমে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করার প্রস্ততি নেয়া হয়েছে। রাঙ্গুনিয়ায় আমাদের প্রচুর কর্মী-সমর্থক রয়েছে। সুষ্ঠু ভোট হলে মোমবাতি’র পক্ষে রায় যাবে।”

জানতে চাইলে উপজেলা বিএনপির একাংশের আহবায়ক শওকত আলী নূর বলেন, “ভোটের সুষ্ঠু পরিবেশ নেই। পুলিশী হয়রানি, নেতা-কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি চালানো হচ্ছে। অনুকুল পরিবেশ না পাওয়ায় এখনো প্রচারণা শুরু করা যাচ্ছে না।”

জানতে চাইলে উপজেলা আওয়ামীলীগ সভাপতি খলিলুর রহমান চৌধুরী বলেন,  “ভোটের মাঠে কারা আসবে না আসবে আমাদের দেখার বিষয় নয়। ২০ দলীয় জোটের প্রার্থী ভোট আসলে সবসময় বিএনপির বিপক্ষে অবস্থান নেন। সেজন্য তাঁর পক্ষে কোনো বিএনপি’র নেতাকর্মী নেই। ” বিরোধী পক্ষের সব পক্ষ অভিযোগ মিথ্যা দাবি করে তিনি বলেন, “ তাঁরা মাঠে নামলে আমাদের পক্ষ থেকে কোন অসুবিধা নেই। তবে আমরা সাংগঠনিক কর্মতৎপরতা দিয়ে আমাদের প্রার্থীর হেট্রিক বিজয় নিশ্চিত করবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *