চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

জাহেদুল হক আনোয়ারা প্রতিনিধি

নির্বাচনী মাঠে আছি,থাকবো-এম এ মতিন 

প্রকাশ: ২০১৮-১২-১৪ ২৩:৪৩:২৪ || আপডেট: ২০১৮-১২-১৪ ২৩:৪৩:২৪

চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে ইসলামী ফ্রন্টের প্রার্থী ও দলের মহাসচিব মাওলানা এম এ মতিন বলেছেন,বর্তমান সরকার ষড়যন্ত্র করে ক্ষমতায় গেলেও আওয়ামী লীগ ক্ষমতার স্বাদ পাবে না। এ দেশের সাধারণ জনগণ তা শক্ত হাতে প্রতিহত করবে। তিনি শুক্রবার দুপুরে উপজেলার চাতরী চৌমুহনী বাজারে দলীয় কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা ইসলামী ফ্রন্টের সাধারণ সম্পাদক মাস্টার মুহাম্মদ আবুল হোসাইন, উপদেষ্টা মাওলানা এস এম শাহজাহান, মুফতি কাজী শাকের আহমদ চৌধুরী,নাছির উদ্দিন ছিদ্দিকী,অধ্যক্ষ ডিআইএম জাহাঙ্গীর আলম,উপজেলা ইসলামী ফ্রন্টের সভাপতি কাজী মাওলানা বদরুজ্জামান নঈমী,সহ সভাপতি মাওলানা মনির আহমদ আনোয়ারী ও সহ সাধারণ সম্পাদক মোরশেদ আলম মুন্সি প্রমুখ। পরে ইসলামী ফ্রন্টের প্রার্থী এম এ মতিন উপজেলার জুঁইদন্ডী,বটতলী ও বরুমচড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। সেখানে তিনি মানুষের দ্বারে দ্বারে মোমবাতি প্রতীকে ভোট প্রার্থণা করেন। এ সময় নির্বাচনী পথসভায় তিনি বলেন,আনোয়ারা-কর্ণফুলীর সাধারণ জনগণ দুই জমিদার পরিবারের কাছে জিম্মি হয়ে আছে। তাদের ভয়ে এতদাঞ্চলের সাধারণ মানুষ মুখ খুলতে পারছে না। যদি এসব থেকে পরিত্রাণ পেতে চান তাহলে সমমনা পরিবারের লোক হিসেবে মোমবাতি প্রতীকে ভোট দিন। এ দেশের মানুষের ভাগ্যে পরিবর্তন আসবে ইনশাআল্লাহ্।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *