মিজবাউল হক
চকরিয়া অফিস
প্রকাশ: ২০১৮-১২-১৪ ১৬:১১:২২ || আপডেট: ২০১৮-১২-১৪ ১৬:১১:২২
মিজবাউল হক, চকরিয়া:
মানবিক ঢাকা সোসাইটি চকরিয়া উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মেধাবী ছাত্রনেতা আকিত হোসেন সজীব আহবায়ক, চকরিয়া কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রিয়াদ উদ্দিন সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ও জামশেদ উদ্দিনকে যুগ্ম-আহ্বায়ক করে ২১ সদস্য বিশিষ্ট্য মানবিক ঢাকা সোসাইটির চকরিয়া উপজেলা শাখা কমিটির অনুমোদন দেয়া হয়।
গত ১২ডিসেম্বর মানবিক ঢাকা সোসাইটির কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান সমাজ সেবক ও হক গ্রুপের চেয়ারম্যান আদম তমিজী হক ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম বাদশা এ কমিটি অনুমোদন দেন। কমিটির অন্যান্য সদস্যরা হলেন রাজু দাশ, ইত্তেহাদুল ইসলাম সুজন, আব্দুল মালেক শাকির
জাহেদুল আজিম জয়, তানবির হাসান ফাহিম, সাদ্ আল জায়েদ, শহিদুল ইসলাম, শোয়াইবুল ইসলাম, নুসরাত সোলতানা ছাবিহা, আবু নাঈম চৌধুরী, মো: সাজ্জাদ হোছাইন, মেহেদী হাসান নাহিদ, মিজবাহ উদ্দিন রাশেজ, শেফায়েত কবির রাহাত, আসাদুল করিম নওশেদ, মোঃফয়সাল, মো: সুজন ও তওহিদ ইসলাম সাগর। ##