চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

এম মাঈন উদ্দিন মিরসরাই প্রতিনিধি

যারা এতিমের টাকা মেরে খায় তাদের ভোট চাওয়ার অধিকার নাই

প্রকাশ: ২০১৮-১২-১৪ ২৩:৫৩:৫৯ || আপডেট: ২০১৮-১২-১৪ ২৩:৫৩:৫৯

এম মাঈন উদ্দিন, মিরসরাই:

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি বলেছেন, আগে মানুষ খাম্বা পেয়েছে বিদ্যুত পায়নি ; খাম্বা ও তারের টাকা নিয়ে তারেক জিয়া লন্ডনে পালিয়ে গেছে। তার মা খালেদা জিয়া এতিমের টাকা মেরে খেয়ে জেল খাটছে। যারা এতিমের টাকা মেরে খায় তাদের ভোট চাওয়ার অধিকার নাই। বছরের প্রথমে ১ম থেকে নবম শ্রেনীর শিক্ষার্থীদের বিনামূল্যে বই দিচ্ছে সরকার। বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে ব্যাপক উন্নয়ন করেছে, শিক্ষার্থীদের জন্য উপবৃত্তির ব্যবস্থা করেছে। তিনি আরো বলেন, মিরসরাইয়ে দেশের বৃহত্তম শিল্পঅঞ্চল হচ্ছে, তা আওয়ামীলীগ ও শেখ হাছিনা করেছে। শিল্পাঞ্চল বাস্তবায়ন হলে ৩০ লাখ লোকের কর্মসংস্থান হবে, মিরসরাইয়ের কোন বেকার আর যুবক থাকবে না। শুক্রবার (১৪ ডিসেম্বর) বিকেলে করেরহাট কেএম উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি এসব কথা বলেন। করেরহাট ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ সেলিমের সঞ্চালনায় এবং সভাপতি সুলতান গিয়াস উদ্দিন জসীমের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ আতাউর রহমান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী, বারইয়ারহাট পৌরসভার মেয়র ভিপি নিজাম উদ্দিন, আওয়ামীলীগ নেতা স্বপন চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদকও করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, করেরহাট কেএম উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি শাখাওয়াত উল্ল্যাহ রিপন, উপজেলা আওয়ামী লীগের সদস্য আবু সাঈদ চৌধুরী, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এসএম আবুল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মোহাম্মদ হাসান, করেরহাট ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ডা. জামাল উদ্দিন চৌধুরী, করেররহাট বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক কামরুল হোসেন, আ’লীগ নেতা শহীদ উল্ল্যাহ মেম্বার, ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি জামাল উদ্দিন ভূঁইয়া প্রমুখ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক জসীম উদ্দিন, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইয়াছমিন আক্তার কাকলী, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন তপু প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *