চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

নূর হোসেন মামুন , কাপ্তাই প্রতিনিধি :

অধিকার আদায় এবং সুষম উন্নয়নের লক্ষ্যে ভোট চাইলেন ঊষাতন তালুকদার 

প্রকাশ: ২০১৮-১২-১৫ ০০:০১:০৪ || আপডেট: ২০১৮-১২-১৫ ০০:০১:০৪

নূর হোসেন মামুন, কাপ্তাই:

রাজস্থলীর নির্বাচনী প্রচার সভায় অধিকার আদায় এবং সুষম উন্নয়নের লক্ষ্যে ভোট চাইলেন ঊষাতন তালুকদার। শুক্রবার রাজস্থলীতে ব্যাপক গণসংযোগ করেন রাঙামাটি ২৯৯ নং আসনের স্বতন্ত্র প্রার্থী ঊষাতন তালুকদার। এসময় তিনি পাহাড়ের মানুষের অধিকার আদায়ের লড়াইকে আরো জোরদার করার লক্ষ্যে সিংহ প্রতীকে ভোট দেওয়ার আহবান জানান। অবাধ সুষ্ঠু নির্বাচন হলে সিংহ প্রতীকের জয় সুনিশ্চিত বলেও দাবী করেন তিনি

জনসংহতি সমিতি (জেএসএস) এর স্টাফ সদস্য পিপলস মারমার সঞ্চালনায় উক্ত নির্বাচনী প্রচার সভায় উপস্থিত ছিলেন, রাজস্থলী উপজেলা জেএসএসের সভাপতি পুলুখয় মারমা, নির্বাচনী সফর সঙ্গী কুশাল খান, রাজস্থলী উপজেলা জেএসএসের সাংগঠনিক সম্পাদক সুভাষ তংচঙ্গা বাচ্চু, পিসিপির কেন্দ্রীয় সভাপতি জুয়েল চাকমা, জেএসএস কেন্দ্রীয় সদস্য উদয়ন ত্রিপুরা, সিএইচটি হেডম্যান নেটওয়ার্ক এসোসিয়েশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক থোয়াই অং মার্মা, জেএসএস সদস্য সুশীল বিকাশ চাকমা সহ অনেক নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *