চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

প্রদীপ শীল রাউজান প্রতিনিধি

আওয়ামী তথ্য প্রযুক্তি লীগ কক্সবাজার জেলা শাখা কমিটি অনুমোদিত

প্রকাশ: ২০১৮-১২-১৫ ১০:৪৪:০১ || আপডেট: ২০১৮-১২-১৫ ১০:৪৪:০১

বাংলাদেশ আওয়ামী তথ্য প্রযুক্তি লীগ কক্সবাজার জেলা শাখা কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি। ১৪ ডিসেম্বর শুক্রবার ১০১ সদস্য বিশিষ্ট এই কমিটি অনুমোদন করেন কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা. সালাহ উদ্দিন ভূইঁয়া নয়ন ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম আকাশ। জানা যায়, বেলাল উদ্দিনকে সভাপতি ও রোস্তম আলীকে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট আওয়ামী তথ্য প্রযুক্তি লীগ কক্সবাজার জেলা কমিটি ঘোষনা করা হয়। কেন্দ্রীয় কমিটির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাহাদাত হোসেন সোহেল জানান, ইতিমধ্যে কক্সবাজার জেলা কমিটিসহ দেশের ৬৪ জেলা কমিটি অনুমোদন দেয়া হয়। তিনি বলেন, তথ্য প্রযুক্তি লীগের মাধ্যমে ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নৌকার পক্ষে প্রচারনা শুরু হয়েছে। সারা দেশে এক লাখ তথ্য প্রযুক্তি লীগের নেতা কর্মী মাঠ পর্যায়ে কাজ করছে। আমরা আওয়ামীলীগের সহযোগি হিসাবে কাজ করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *