চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

নূর হোসেন মামুন , কাপ্তাই প্রতিনিধি :

কাপ্তাইয়ে নির্বাচন কর্মকর্তাদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্রকাশ: ২০১৮-১২-১৫ ১৯:৪৭:৩৮ || আপডেট: ২০১৮-১২-১৫ ১৯:৪৭:৩৮

নূর হোসেন মামুন, কাপ্তাই : রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলার ১৮টি ভোট কেন্দ্রের ৯২টি ভোট কক্ষে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ কর্মকর্তাদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে দিন ব্যাপী প্রশিক্ষণ। শনিবার সকালে ঐতিহ্যবাহী কর্ণফুলী সরকারি কলেজের মিলনায়তনে নির্বাচন প্রশিক্ষণ ইন্সটিটিউটের ব্যবস্থাপনায় ও কাপ্তাই উপজেলা প্রশাসন এবং নির্বাচন অফিসের সহযোগীতায় ১১৬ জন প্রিজাইডিং অফিসার ও সহকারি প্রিজাইডিং অফিসার, ১৯৩ জন পোলিং অফিসার অনুষ্ঠানে অংশ নেন। কাপ্তাই উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাইফুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে প্রশিক্ষণের উদ্বোধন করেন, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা অাশ্রাফ অাহমেদ রাসেল।

এসময় উপস্থিত ছিলেন, রাঙামাটি জেলা নির্বাচন কর্মকর্তা অাব্দুল লতিফ শেখ, রাজস্থলী উপজেলা নির্বাচনী অফিসার উৎফল বড়ুয়া, সদর নির্বাচন অফিসার সহ অারও অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *