নূর হোসেন মামুন ,
কাপ্তাই প্রতিনিধি :
প্রকাশ: ২০১৮-১২-১৫ ১৯:৫০:৫২ || আপডেট: ২০১৮-১২-১৫ ১৯:৫০:৫২
নূর হোসেন মামুন, কাপ্তাই : বিজয় দিবস উপলক্ষে কাপ্তাই উপজেলা প্রশাসনের উদ্যোগে শনিবার সকালে কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রে অবস্হিত একাত্তরের রণাঙ্গনে শহীদ মুুক্তিযোদ্ধাদের কবরে পুষ্পস্তবক অর্পনের মধ্যে দিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করা হয়েছে। এসময় নীরবে এক মিনিট দাঁড়িয়ে শহীদদের মাগফেরাত কামনায় মোনাজাত করা হয়।এসময় কাপ্তাই উপজেলা চেয়ারম্যান দিলদার হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল, কাপ্তাই পানি বিদ্যু কেন্দ্রের ব্যবস্হাপক প্রকৌশলী এটিএম অাব্দুজ্জাহের, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাত হোসেন চৌধুরী সহ এসময় সরকারি কর্মকর্তা, মুক্তিযোদ্ধারা উপস্হিত ছিলেন।