চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

পটিয়ায় আ’লীগ প্রার্থী সামশুল হক ও বিএনপি প্রার্থী এনামের সম্প্রীতি 

প্রকাশ: ২০১৮-১২-১৫ ০০:২৩:০৯ || আপডেট: ২০১৮-১২-১৫ ০০:২৩:০৯

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ :

সারা দেশে যেখানে এক প্রার্থী অপর প্রার্থীর বিরুদ্ধে অভিযোগের তীর ছুড়ছে সেখানে পটিয়ায় প্রধান দুই প্রার্থীর আন্তরিক পরিবেশে যৌথ প্রচারনায় সংসদ নির্বাচনে নতুন মাত্রা যোগ হয়েছে।

গতকাল শুক্রবার চট্টগ্রাম-১২ পটিয়া সংসদীয় আসনের জিরি মাদরাসা এলাকায় গণ সংযোগকালে আওয়ামী লীগ ও মহাজোট প্রার্থী পটিয়া থেকে বিগত দু’বারের নির্বাচিত এমপি সামশুল হক চৌধুরীর সাথে বিএনপি ও জাতীয় ঐক্যের প্রার্থী এনামুল হক এনাম মুখোমুখি হয়ে পড়লে তারা একে অপরকে বুকে জড়িয়ে নেয়। এসময় তারা পরস্পর কুশলাদী বিনিময় শেষে নিজেদের প্রতিকের সমর্থনে পুনরায়  গণ সংযোগ শুরু করেন।

এ সময় নৌকার প্রার্থী সামশুল হক চৌধুরী বলেন, পটিয়া সাম্প্রদায়িক সম্প্রীতির চারণ ভূমি। এখানে আমরা সবাই সহ অবস্থানে বিশ্বাসী। বিগত ১০ বছর আমি এমপি থাকাকালে পটিয়ায় সব দলের মাঝে সম্প্রীতি ছিল। কারো মধ্যে কোন ধরনের বিভেদ ছিল না। কোন রাজনৈতিক দলের নেতা কর্মীকে কোন ধরনের হয়রানী মূলক মামলায় জড়ানো হয়নি। বর্তমানে আমি পটিয়ায় প্রত্যেক ভোটারের বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করছি। ভোটাররা আমার বিগত সময়ের উন্নয়ন কাজে উদ্বুদ্ধ হয়ে ভোট দেবেন। কাউকে কোন ভাবে প্রভাবিত করা হচ্ছে না। পটিয়ায় এখন সুন্দর পরিবেশ বিরাজ করছে।

বিএনপি ও জাতিয় ঐক্যের প্রার্থী এনামুল হক এনাম বলেন, এখন পর্যন্ত পটিয়ায় শান্তিময় পরিবেশ বিরাজ করছে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আমি প্রশাসনকে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরী করে দেওয়ার দাবি জানিয়েছি। আশা করি সুষ্ট পরিবেশ নিশ্চিত করা হবে। এতে ভোটাররা ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারলেই ধানের শীষ বিজয় লাভ করবে। তিনি বর্তমান পটিয়ার এমপির সাথে সৌহ্যর্দ্য পূর্ণ আলোচনায় আশ্বস্থ হয়েছেন বলে জানান এবং এক সাথে আজ গণ সংযোগ হওয়ায় পটিয়াতে আগামীতে শান্তিপুর্ণ পরিবেশে ভোট হবে বলে প্রত্যাশা করেন বলে জানান।

এসময় জিরির ভোটার কাজী ফিরোজ বলেন, সারা দেশে যেখানে নির্বাচনী সহিংসতার আভাস পাওয়া যাচ্ছে সেখানে তপশীল ঘোষণার পর থেকে পটিয়ায় মারামারি কেন? কোন ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাই ঘটেনি। আজ এরই মধ্যে প্রধান দুই দলের দুই প্রার্থীর সৌহর্দ্যপুর্ণ পরিবেশ আমাদেরকে আশান্বিত করেছে যে পটিয়ায় এবার সুষ্ট নির্বাচন হবে। এস.এম জুয়েল বলেন, পটিয়ায় সামশুল হক চৌধুরী ব্যাপক উন্নয়ন করেছেন। তার মন মানসিকতা ও উদার। তিনি ক্ষমতায় থেকে কারো অপকার করেনি বরং উপকার করেছেন। তাই আমরা আশা করি পটিয়ায় বিনা রক্তপাতে সুষ্ট নির্বাচন হবে। যা আজ প্রধান এ দু প্রাথীর কুলাকুলি, আন্তরিকতাপূর্ণ আচরণ ও ভালোবাসার মাঝেই অনুভব করা যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *