চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

পটিয়া প্রেস ক্লাবের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

প্রকাশ: ২০১৮-১২-১৫ ০০:২৮:০৯ || আপডেট: ২০১৮-১২-১৫ ০০:২৮:০৯

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ :

পটিয়া প্রেস ক্লাব ও সাংবাদিক সমিতির উদ্যোগে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে কেন্দ্রীয় স্মৃতিসৌধে পুস্পমাল্য অর্পণ ও আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন পটিয়া প্রেস ক্লাব সভাপতি এসএমএকে জাহাঙ্গীর। বক্তব্য রাখেন প্রেস ক্লাব সাধারণ সম্পাদক আবদুল হাকিম রানা, সাংবাদিক সমিতির সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক এটিএম তোহা, সেলিম চৌধুরী, ফারুকুর রহমান বিনজু, সুজিত দত্ত, কামরুল ইসলাম, আলমগীর আলম, থাপা বড়ুয়া, এম. মহিউদ্দিন চৌধুরী প্রমুখ। সভায় বক্তারা বলেন, একাত্তরের ১৪ ডিসেম্বর মহান মুক্তিযুদ্ধে চূড়ান্ত বিজয় লাভের মুহুর্তে পাক হানাদার বাহিনী বেছে বেছে এদেশের বুদ্ধিজীবীদেরকে নির্মমভাবে হত্যার মাধ্যমে বাংলাদেশকে মেধাশূন্য করার অপচেষ্ঠায় লিপ্ত হয়েছিল। তারা এ দিনের সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *