প্রদীপ শীল
রাউজান প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-১২-১৫ ১৯:২৯:১৭ || আপডেট: ২০১৮-১২-১৫ ১৯:২৯:১৭
প্রদীপ শীল, রাউজান : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে নির্মিত টেলিল্ফিম ‘হাসিনা এ ডটার্স টেল’ প্রদর্শনী হয়েছে রাউজানে। ১৫ ডিসেম্বর শনিবার মুন্সিরঘাটাস্থ আওয়ামীলীগ কার্যালয়ের সামনে এই প্রদর্শনীর আয়োজন করেন উপজেলা ছাত্রলীগ ও পৌরসভা ছাত্রলীগ। বিকাল ৩টায় চ্যানেল আই টিভিতে প্রচারিত ল্ফিমটি সর্বস্তরের লোকজন উপভোগ করেন। বঙ্গবন্ধু পরিবারের বাস্তবধর্মী কিছু তথ্যবলী অবলম্বে নির্মিত শেখ হাসিনা ও শেখ রেহেনার কন্ঠে তুলে ধরা হয় দেশে বৃহত্তম রাজনৈতিক পরিবারের ঘটে যাওয়া নানা কাহিনী।
প্রদর্শিত এই টেলিল্ফিমটি সাধারণ মানুষের সাথে উপভোগ করেন রাউজানের সাংসদ ফজলে করিম চৌধুরীর বড় পুত্র তারুণ্যের প্রতীক ফরাজ করিম চৌধুরী। বড় পর্দায় দেখানো ল্ফিমটি উপভোগের সময় উপস্থিত ছিলেন, আওয়ামীলীগ নেতা আনোয়ারুল ইসলাম, বশির উদ্দিন খান, নুরুল ইসলাম শাহাজান, জসিম উদ্দিন চৌধুরী, সাইফুল ইসলাম রানা, জানে আলম জামান, যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজ, সুমন দে, শওকত হোসেন,সরওয়ার হোসেন চৌধুরী,আহসান হাবিব চৌধুরী, আবদুল লতিফ, ব্যবসায়ী শাহাজান ইকবাল, তপন দে, হাসান মোহাম্মদ রাসেল, উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন পিপলু, পৌর ছাত্রলীগের সভাপতি অনুপ চক্রবর্তী, সাধারণ সম্পাদক মোহাম্মদ আসিফ।