রফিকুল আলম
ফটিকছড়ি প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-১২-১৫ ২০:৩৪:১৭ || আপডেট: ২০১৮-১২-১৫ ২০:৩৪:১৭
রফিকুল আলম : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলার প্রতিটি ইউনিয়ন ও পৌরসভা হতে অসংখ্য নেতা কর্মী জমায়েত হয়। পরে এক র্যালী শনিবার (১৫ ডিসেম্বর) দলীয় কার্যালয় থেকে বের করা হয়। র্যালীটি ফটিকছড়ি পৌর সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে কার্যালয়ের সামনে শেষ হয়। পরে বিজয় দিবসের আলোচনা সভা উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুজিবুল হকের সভাপতিত্বে অনুষ্টিত হয়। এতে বক্তব্য রাখেন, স্বতন্ত্র প্রার্থী (বিদ্রোহী) আপেল প্রতিকের এটিএম পেয়ারুল ইসলাম,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নাজিম উদিন মুহুরী, পৌরসভা আওয়ামীলীগের সভাপতি ও মেয়র মহাম্মদ ইসমাইল হোসেন,দিদারুল বশর চৌধুরী দুদু, সাংগঠনিক সম্পাদক কাজী মাহমদুল হক, সুয়াবিল ইউপি চেয়ারম্যান আবু তালেব,যুবলীগের আহবায়ক শাহ আলম সিকদার,মুজিবুল হক স্বপন,আমান উল্লাহ চৌধুরী লিটন,এড.ছালামত উল্লাহ চৌধুরী শাহীন, নির্বাহী সদস্য মো: রফিকুল ইসলাম,বোরহান আহমেদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি জামাল উদ্দিন,সাধারণ সম্পাদক রায়হান অপু ,পৌরসভা যুবলীগের সভাপতি গোলাপ মওলা গোলাফ,সহ উপজেলা ও পৌরসভা আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রত্রলীগের নেতৃবৃন্দ। সভায় বক্তরা বলেন, নৌকার মানুষকে বাদ দিয়ে বৈতরণী পার হতে পারবে না! উপজেলা আওয়ামীলীগের বিরুদ্ধে যে ষড়যন্ত্র করা হচ্ছে; তা উপজেলা আওয়ামীলীগ আগামী ৩০ ডিসেম্বর ব্যালেটের মাধ্যমে জবাব দেবে। সে দিন বিজয়ের মাসে আরেকটি বিজয় আসবে । বক্তরা আরো বলেন, ধৈর্য্য ধরুন ; ধৈর্য্যরে ফল ; মধূর চেয়ে মিষ্টি ।