চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

এম,শফিউল আলম ফটিকছড়ি প্রতিনিধি

ফটিকছড়িতে নৌকা প্রার্থীদের গনসংযোগ 

প্রকাশ: ২০১৮-১২-১৫ ০০:০৫:৩০ || আপডেট: ২০১৮-১২-১৫ ০০:০৫:৪৯

শফিউল আলম.ফটিকছড়ি :

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের মহাজোটের মনোনীত প্রার্থী, বাংলাদেশ তরীকত ফেডারেশন (বিটিএফ) এর চেয়ারম্যান  আলহাজ্ব সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী গণ সংযোগ করেছেন।

আজ ১৪ ডিসেম্বর (শুক্রবার) সকাল ১১ টা থেকে এ গণসংযোগ করেছেন।

প্রথমে, ফটিকছড়ি পৌরসভার অন্তর্গত উত্তর রাঁঙ্গামাটিয়া শফিকিয়া দরবারে গতকাল থেকে শুরু হওয়া তিন দিন ব্যাপী ঈদে মিলাদুন্নবী মাহফিলের আজ দ্বিতীয় দিনে জুমার নামাজ আদায় করে হুজুরা শরীফে পীরে তরীকত আলহাজ্ব মাওলানা চৌধুরী মুহাম্মদ শফিকুল ইসলাম মুনিরী ছাহেব এর সাথে একান্তে সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন।  সাক্ষাৎ শেষে হুজুর কেবলা সৈয়দ নজিবুল বসর মাইজভান্ডারীকে ফুলের মালা গলায় পরিয়ে দিয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হওয়ার জন্য দোয়া করেন।

এর পর সাড়ে ৩ টায় বিবিরহাট বাজারে গণসংযোগ করেই, বিকেলে ভূজপুর কাজিরহাট বাজারে নির্বাচনী ক্যাম্প উদ্বোধন শেষে, বাজার চত্বরে এক পথ সভায় সংক্ষিপ্ত বক্তব্যে করেন। সন্ধ্যায় সুয়াবিল বৈদ্যহাট ও সুরকাহাটে গণসংযোগ করেন।

উক্ত গনসংযোগে ছিলেন,  উত্তরজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান তহিদুল আলম বাবু,  চেয়ারম্যান সোলায়মান বিকম, আ’লীগনেতা আনোয়ার সাদী, উত্তরজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এইচ এম আবু তৈয়ব, আ'লীগ নেতা আব্বাস উদ্দীন বাদল, মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন নাহার মুক্তা, তরিকত নেতা বেলাল উদ্দীন শাহ্, দিদারুল আলম, জয়নাল আবেদীন, মীর মোরশেদ, এস এম পারভেছ’সহ আওয়ামীলীগ, যুবলীগ ও অঙ্গ সংঘঠনের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *