রফিকুল আলম
ফটিকছড়ি প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-১২-১৫ ০০:১৪:৫২ || আপডেট: ২০১৮-১২-১৫ ০০:১৪:৫২
রফিকুল আলম:
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের গনসংযোগ চলছে ফটিকছড়িতে। ১৪ ডিসেম্বর গনসংযোগের সময় নৌকা প্রতিকের প্রার্থী আলহাজ্ব সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারীর সাথে গনসংযোগের সময় দেখা হয় ধানের শীষ প্রতিকের প্রার্থী আজিম উল্লাহ বাহারের সাথে। এসময় দু’জন শুভেচ্ছা বিনিময় করতে দেখা যায় উপজেলার আজিম নগর এলাকায়। 
অপরদিকে আপেল প্রতিকের স্বতন্ত্র স্বতন্ত্র প্রার্থী এটিএম পেয়ারুল ইসলাম ফটিকছড়ি পৌর সদরের বিভিন্ন এলাকা গনসংযোগ কালে দক্ষিন রাঙ্গামাটিয়া চৌমুহনী বাজারে ভোটারদের নিকট দোয়া কামনা করে আপেল প্রতিকে ভোট দেবার জন্য ভোটারদের নিকট আহব্বান জানান।
এদিকে ইসলামী ফ্রন্টের মোমবাতি প্রতিকের প্রার্থী আলহাজ্ব সাইফু উদ্দিন আহমদ আগামী ৩০ ডিসেম্বর মোমবাতি প্রতিকে ভোটারদের মূল্যবান ভোট প্রদান করে সন্ত্রাস,মাদক মুক্ত ফটিকছড়ি গড়তে সকলের সহযোগিতা কামনা করেছেন।