ফারুক খান তুহিন
প্রকাশ: ২০১৮-১২-১৫ ১১:৩৯:৩৮ || আপডেট: ২০১৮-১২-১৫ ১১:৪৬:০০
স্টাফ রিপোর্টার, বীর কন্ঠ :
বাংলাদেশের প্রধান ভাষা বাংলা আর দ্বিতীয় ভাষা ইংরেজি। পার্শ্ববর্তী রাষ্ট্র মিয়ানমারের বার্মিজ ভাষার প্রচলন বাংলাদেশে নেই। কিন্তু অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনে বার্মিজ ভাষায় পোষ্টার মূদ্রণ করে প্রচারণা চালানোর কারনে আলোচনায় এসেছেন কক্সবাজার-৩ (সদর-রামু) আসনে নৌকার প্রার্থী সাইমুম সরোয়ার কমল।
বলাহচ্ছে, সংসদীয় আসনটিতে রাখাইন সম্প্রদায়ের লোক বাস করে। তাদের সুবিধার্তে রাখাইন ভাষায় পোষ্টার ছাপা হয়েছে।
কিন্তু দেখাগেছে যে, রাখাইন সম্প্রদায়ের নিজস্ব মৌখিক ভাষা প্রচলন থাকলেও, কোন লিখিত ভাষা নেই। তারা স্কুল কলেজে বাংলা ও ইংরেজিতে মাধ্যমে পড়ালেখা করে থাকে।
নৌকা প্রার্থী সাইমুম সরোয়ার কমল যে ভাষায় পোষ্টার মূদ্রণ করেছেন তা অবিকল মিয়ানমারের বার্মিজ ভাষা।
এ ব্যাপারে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হচ্ছে কিনা তা খতিয়ে দেখছে কমিশন।