অধীর বড়ুয়া
বোয়ালখালী প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-১২-১৫ ১৯:১৩:৩৫ || আপডেট: ২০১৮-১২-১৫ ১৯:১৩:৩৫
অধীর বড়ুয়াঃ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বোয়ালখালী কেন্দ্রীয় স্মৃতিসৌধ উপজেলা প্রশাসন ও পৌরসভার সংশ্লিষ্ট কর্মকর্তা /কর্মীরা এ পরিস্কার, রঙ লাগানো ও সাজসজ্বা করার কাজে ধুম তুলেছেন।। এ উপলক্ষে ১৫ ডিসেম্বর বেলা ১২ টার দিকে এ কার্যক্রম পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অাছিয়া খাতুন।
এসময় উপস্থিত ছিলেন- পৌর কাউন্সিলর সুনীল চন্দ্র ঘোষ, মহিলা অাওয়ামীলীগ সভাপতি শামীমঅারা বেগম, বোয়ালখালী নিউজ ডট কমের সম্পাদক অাবুল ফজল বাবুল, সাংবাদিক অধীর বড়ুয়া, প্রেসক্লাব সভাপতি মো: সিরাজুল ইসলাম, সাধারন সম্পাদক স ম রবিউল, বোয়ালখালী সংবাদের সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম।