প্রদীপ শীল
রাউজান প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-১২-১৫ ১৯:২৪:০৮ || আপডেট: ২০১৮-১২-১৫ ১৯:২৪:০৮
প্রদীপ শীল, রাউজান : রাউজানের ডাবুয়া রাবার বাগানে শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। নতুন বেতন স্কেল বাস্তবায়নে এই অসন্তোষ হয় বলে শ্রমিকরা জানিয়েছে। তারা শ্রমিক কর্মচারী ইউনিয়নের ব্যানারে ১৫ ডিসেম্বর শনিবার রাষ্ট্রপতি কর্তৃক জাতীয় মজুরী স্কেল ২০১৫ মূলে মজুরী ভাতার দাবিতে কর্ম বিরতি দিয়ে অবস্থান কর্মসূচী পালন করেছে। প্রায় তিন শতাধিক শ্রমিক ডাবুয়া বাগানের প্রধান কার্যালয়ে অবস্থান নিয়ে বিক্ষোভ সমাবেশ ও স্বারক লিপি দিয়েছে বাগানের ব্যবস্থাপক বরাবরে।
সমাবেশ থেকে পরবর্তী কর্মসূচী ঘোষনা করেন ডাবুয়া রাবার বাগান শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক রনজিৎ কুমার বড়ুয়া। কর্মসূচীর মধ্যে রয়েছে আগামী ১৭ ডেিসম্বর অনশন ও ১৯ ডিসেম্বর গণছুটিতে যাওয়ার কর্মসূচী। ডাবুয়া রাবার বাগান শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি মোহাম্মদ সোলেমান জানান, সরকারী গেজেট অন্যান্য প্রতিষ্ঠানে বাস্তবায়ন হলেও অদৃশ্য করণে বন শিল্প উন্নয়ন করর্পোরেশন প্রজ্ঞাপন বাস্তবায়ন করছেনা।
শ্রমিকদের আন্দোলন প্রসঙ্গে জানতে চাইলে ডাবুয়া রাবার বাগানের ব্যবস্থাপক শোভন কান্তি সাহা জানান, নতুন স্কেল দেয়ার প্রজ্ঞাপন জারি হয়েছে, কিন্তু নীতিগত সিন্ধানের চিটি আসে নাই। তিনি বলেন, শ্রমিকরা যৌক্তিক আন্দোলন করছে। অনেক প্রতিষ্ঠানে সরকারী সিন্ধান্ত বাস্তবায়ন হয়েছে। কিন্তু আমাদের বাগানের নতুন বেতন স্কেল ছাড় দিচ্ছেনা চট্টগ্রাম বন শিল্প কর্পোরেশন। তিনি শ্রমিকদের ন্যায্য দাবির কর্মসূচী হেড অফিসকে অবহিত করবেন বলে জানান। শ্রমিকদের এই অবস্থান কর্মসূচীতে বক্তব্য রাখেন মহসিন টিএস, মনছাই প্রু মারমা, আহম্মদ ছৈয়দ, পাইমং মারমা, সুভাষ বড়–য়া, অংছা মারমা, সানু প্রু মারমা, অনিল দে প্রমূখ। ছবি: প্রধানমন্ত্রীকে নিয়ে নির্মিত টেলিল্ফিম ‘হাসিনা এ ডটার্স টেল’ উম্মুক্ত পরিবেশে দেখছেন তারুণ্যের প্রতীক সাংসদ পুত্র ফরাজ করিম চৌধূরী। প্রধানমন্ত্রীকে নিয়ে নির্মিত টেলিল্ফিম ‘হাসিনা এ ডটার্স টেল’ জনতার সাথে উপভোগ করলেন সাংসদ পুত্র ফরাজ করিম চৌধূরী