চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

পটিয়ায় চন্দ্র শেখর নাথ মেধা বৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন

প্রকাশ: ২০১৮-১২-১৬ ০১:০৪:৪১ || আপডেট: ২০১৮-১২-১৬ ০১:০৪:৪১

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : পটিয়ার দক্ষিণ ভূর্ষি শেখ রাসেল স্মৃতি পাঠাগারের ব্যবস্থাপনায় চন্দ্র শেখর নাথ মেধা বৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এতে সভাপতিত্ব করেন পাঠাগারের সভাপতি মুহাম্মদ সেলিম চেয়ারম্যান। এতে প্রধান অতিথি ছিলেন পটিয়ার সাংসদ আলহাজ্ব সামশুল হক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ’লীগ সাবেক সাধারণ সম্পাদক বিজন চক্রবর্ত্তী, এ্যাড চন্দ্রশেখর নাথ এর সহধর্মিনী সাবেক অধ্যক্ষ বিজয়লক্ষী দেবী, উপদেষ্টা নিহার কান্তি চক্রবর্ত্তী, হুমায়ন কবির রাশেদ, মো. শামসুল আলম, উপস্থিত ছিলেন রফিকুল ইসলাম রফিক, রণধীন চক্রবর্ত্তী, সঞ্জীব চক্রবর্ত্তী, কাজল চন্দ্র দে, রিজুয়ান কবির রিজু, ইউনিয়ন আ’লীগ সভাপতি মিহির চক্রবর্ত্তী, শেখ রাসেল স্মৃতি পাঠাগারের সহ-সভাপতি রতন কুমার দে, সাধারণ সম্পাদক বিকাশ দে বাবু, মো. কামাল উদ্দিন, নিখিল চন্দ্র দে, বিধান চন্দ্র দে, অজিত দেবনাথ মেম্বার, সুজন চন্দ্র দে, তিলক চক্রবর্ত্তী, অর্পন চক্রবর্ত্তী বিপ্লব চক্রবর্ত্তী রিগ্যান, রাজু দাশ হিরো, মো. গিয়াস উদ্দিন আজাদ, মো. প্রবাসী সংগঠক মাহবুবুল আলম, কামাল উদ্দিন ভুলু মেম্বার, মাহবুব আলম মেম্বার, আনোয়ার হোসেন, চন্দ্র নাথ দে মেম্বার, আ’লীগ নেতা আবছার উদ্দিন, অজয় চক্রবর্ত্তী, সাংবাদিক সুজিত দত্ত, আহম্মদ নুর সাগর মেম্বার, দক্ষিণ ভূর্ষি ইউনিয়ন আ’লীগ সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, রণধীর দে, নাজিম উদ্দিন চৌধুরী, দক্ষিণ জেলা যুবলীগ সাধারণ সম্পাদক পারভেজ, এসএম নুরুল আলম, সংবর্ধিত অতিথি ছিলেন চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ শিক্ষক স্বপন কান্তি নাথ, মো. আনিসুল হক খান কৃতি ছাত্র প্রলয় দে, দীপ চৌধুরী। এতে প্রধান অতিথি বলেন, আলোকিত সমাজ ও দেশ গড়তে হলে সুশিক্ষিত নাগরিক তৈরি করতে হবে। যা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রতিভা বিকাশের মাধ্যমেই সম্ভব। তিনি পাঠাগারের সৃজনশীল কর্মকান্ডের ভূঁয়শী প্রশংসা করে বলেন, এ ধরণের সৃষ্টিশীল কাজ আমাদের দেশকে সামনে এগিয়ে নিতে সহায়ক ভূমিকা পালন করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *