আবদুল হাকিম রানা
পটিয়া প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-১২-১৬ ০১:১৫:১৪ || আপডেট: ২০১৮-১২-১৬ ০১:১৫:১৪
আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : পটিয়া উপজেলা পৌরসভা জাতীয় উদ্যেগে মহান বিজয় দিবস উপলক্ষে এক প্রস্তুতি সভা শনিবার বিকালে দলীয় কার্য়লয়ে পটিয়া উপজেলা জাপার সভাপতি কমান্ডার রফিক আহমদ সভাপতিত্বে পৌর সভাপতি সাবেক কমিশনার নুরুল ইসলাম এর পরিচালনায় অনুষ্টিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জাপার কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি সাবেক মেয়র শামসুল আলম মাষ্টার। এতে বক্তারা বলেন, পটিয়া আসনে জাতীয় পার্টির জনপ্রিয় প্রার্থী থাকা সত্তে¡ও একজন জনবিচ্ছিন নুরুচ্ছফাকে বয়কট করার আহবান জানিয়ে বলেন, বিজয় দিবস ব্যাপক লোক সমাগমনের আহবান জানান। বক্তব্য রাখেন পটিয়া উপজেলা জাপার সাধারণ সম্পাদক কাজী খোরশেদ আলম, পৌর সাধারণ সম্পাদক মোস্তাক আহমদ, সহ-সভাপতি রমজান মুন্সি, মাহাবুল আলম বাঁশি, মনির আহমদ চেয়ারম্যান, বদিউল আলম প্রবাসী, মুক্তিয়োদ্ধা প্রিয়তোষ চৌধুরী, ফরিদ আহমদ চৌধুরী, জেলা যুব সংহতির সভাপতি জাহাঙ্গীর আলম মেম্বার, সম্পাদক মেম্বার দুলা মিয়া, নাজিম উদ্দিন মজুমদার, ডা: খোরশেদ আলম, রঞ্জিত ভট্ট্যাচার্য কালু, রঞ্জন ধর, বিকাশ মিত্র, নুরুচ্ছফা, জালাল, নুরুল ইসলাম, ইকবাল মেম্বার, জসিম উদ্দিন বাবর, জেলা ছাত্র সমাজের আহবায়ক এম এন জসিম, যুগ্ম আহবায়ক ইয়াছিন খান, পটিয়ার সভাপতি রাজীব চৌধুরী রাজু, সাধারণ সম্পাদক হাসান সহ দলের ৫ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এতে প্রধান অতিথি সামশুল আলম মাষ্টার বলেন, দলের দু:সময়ে এরশাদ মুক্তি আন্দোলন করতে গিয়ে মামলা, হামলা, নির্যাতন, জেল-জুলুম, অনেক অত্যাচার, নির্যাতন সহ্য করতে হয়েছে।