চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

ফারুক খান তুহিন

বান্দরবানের সুয়ালকে বিজয় দিবসের প্রথম প্রহরে আওয়ামীলীগের শ্রদ্ধাঞ্জলি

প্রকাশ: ২০১৮-১২-১৬ ০৩:১৬:৩১ || আপডেট: ২০১৮-১২-১৬ ০৩:২৪:৪৯

প্রেস বিজ্ঞপ্তি, বীর কন্ঠ : 

বান্দরবান সদর উপজেলার সুয়ালক ইউনিয়নে বিজয় দিবসের প্রথম প্রহরে শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করেছে আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। রাত বারোটা এক মিনিটে শহীদ মিনারে পুষ্পার্ঘ অর্পণের পর শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এয়াকুব চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি মংক্যচিং মারমা, উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক আব্দুল করিম, উপজেলা আওয়ামীলীগ তথ্য ও গবেষণা সম্পাদক নির্মল কান্তি দে, সুয়ালক ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি নাছির উদ্দিন, সাংবাদিক ফারুক খান তুহিন, ইউনিয়ন যুবলীগ সভাপতি জসীম উদ্দিন, কৃষকলীগ সাধারণ সম্পাদক উক্যওয়াই মারমা,  ইউনিয়ন আওয়ামীলীগ সহ-সভাপতি জহিরুল আলম, ছাত্রলীগ সভাপতি দেলোয়ার হোসেন রাসেল, বিশিষ্ট ব্যবসায়ী বশির আহমদ, মোহাম্মদ ইউনুস প্রমুখ।

এর আগে সুয়ালক ইউনিয়নের কাইছতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি নব নির্মিত শহীদ মিনার উদ্বোধন করে নেতৃবৃন্দ।

এসময় বক্তারা বলেন, বিজয়ের এই মাসে বীর বাহাদুরকে নৌকা মার্কায় আরো একটি বিজয় ছিনিয়ে আনতে হবে।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *