অধীর বড়ুয়া
বোয়ালখালী প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-১২-১৬ ০১:২৬:৪৩ || আপডেট: ২০১৮-১২-১৬ ০১:২৬:৪৩
বোয়ালখালী প্রতিনিধিঃ বোয়ালখালীতে জাতীয় পতাকা মোড়ানো নৌকা প্রতীকে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। গত শুক্রবার রাতে উপজেলার পশ্চিম গোমদন্ডী বহদ্দার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। জানা যায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রচারনার অংশ হিসেবে জাতীয় পতাকায় মোরানো একটি নৌকা প্রতীক বানিয়ে তা সড়কের মাঝখানে টাঙিয়ে দেন স্হানিয় মহাজোটের কর্মি- সমর্থকরা। গত শুক্রবার দিবাগত রাতের কোন এক সময় একদল দুবৃত্ব তাতে আগুন লাগিয়ে পুড়িয়ে দেয়। খবর পেয়ে বিক্ষুব্ধ আওয়ামীলীগ কর্মিরা ঘটনাস্থলে জড়ো হয়ে স্লোগান দিকে থাকে। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এ ব্যাপারে উপজেলা আওয়ামীলীগের প্রধান নির্বাচন সমন্বয়কারী নুরুল আলম রাজা বলেন, পৌর এলাকার ইউচুপ তালুকদার পাড়ার কিছু দুবৃত্ব স্হানিয় আওয়ামীলীগ সমর্থকদের লাগানো নৌকা প্রতীকে মধ্যরাতে আগুন দিয়ে জ্বালিয়ে দেয় বলে জানিয়েছে এলাকাবাসি । আমি প্রশাসনকে জানাতে বলেছি। জামায়াত বিএনপির চিহ্নিত সন্ত্রাসীরা নৌকার বিজয় সুনিশ্চিত জেনে এ হীন কর্মকান্ড চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে । স্বাধীনতার পরাশক্তিরা সারা দেশের মত এখানেও এ ধরনের কর্মকান্ড ঘটিয়ে সুষ্ঠু নির্বাচনের পরিবেশকে বানচাল করার চেষ্টা করছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবী জানাচ্ছি । বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইরুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।