চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

লেভেল প্লেয়িং ফিল্ড’র মাধ্যমে সুষ্টু নির্বাচনের পরিবেশ তৈরি করতে হবে : পটিয়ায় পৌরসভা বিএনপির নির্বাচনী সভায় এনামুল হক

প্রকাশ: ২০১৮-১২-১৬ ০১:১৮:৫২ || আপডেট: ২০১৮-১২-১৬ ০১:১৮:৫২

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : চট্টগ্রাম-১২ পটিয়া সংসদীয় আসনের বিএনপি ও জাতীয় ঐক্য জোটের মনোনীত প্রার্থী দক্ষিণ জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব এনামুল হক এনাম বলেছেন, বর্তমানে আমার দলের নেতাকর্মীদেরকে পুলিশ গ্রেফতারের মাধ্যমে নির্বাচনে সরকারী দলের পক্ষে প্রভাব বিস্তারের চেষ্ঠা করছে। এর ফলে সুষ্টু নির্বাচনের পরিবেশ বিঘ্নিত হবে। তিনি প্রশাসনকে সুষ্টু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির আহবান জানিয়ে বলেছেন, যারা শহীদ জিয়ার আদর্শের সৈনিক তারা কখনো পুলিশী হুমকি-ধমকিতে ভয় পাবেন না। কারণ পুলিশ সাময়িকভাবে ভয়ভীতি দেখিয়ে হয়তো আমার দলের নেতাকর্মীদেরকে নির্বাচন থেকে দূরে রাখার চেষ্ঠা করতে পারে। তিনি আগামী ৩০ ডিসেম্বর সকল ভয়ভীতির উর্দ্ধে উঠে ভোট কেন্দ্রে গিয়ে নিজের ভোট অধিকার প্রয়োগ করার জন্য প্রতিটি ঘরে ঘরে গিয়ে ভোট প্রার্থণা করার আহবান জানান। তিনি বলেন, আমাদের এবারের নির্বাচন হচ্ছে গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়াকে মুক্ত করা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়াকে স্বদেশ প্রত্যাবর্তনের চ্যালেঞ্জ হিসেবে নেওয়া হয়েছে। তিনি যতই বাঁধায় আসুক সব ধরণের বাধা বিঘ্ন পেরিয়ে নেতাকর্মীদেরকে ধানের শীষের বিজয় নিশ্চিত করার আহবান জানান। তিনি আজ শনিবার পটিয়া পৌরসভা বিএনপি কর্তৃক দলীয় কার্যালয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তারই সমর্থনে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। পৌর বিএনপির আহবায়ক ও সাবেক মেয়র আলহাজ্ব নুরুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য সচিব মোজাম্মেল হকের সঞ্চালনায় এতে প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব এম.এ রহিম। বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক বদরুল খায়ের চৌধুরী, চেয়ারম্যান শফিকুল ইসলাম, গাজী আবু তাহের, কাউন্সিলর আলহাজ্ব এম. খোরশেদ গণি, সাবেক কাউন্সিলর ইব্রাহিম, মুক্তিযোদ্ধা আবুল ফয়েজ, মো. আবুল কাশেম, তৌহিদুল আলম, ফরিদুল আলম, আইয়ুব আলী, যুবদল সভাপতি শাহজাহান চৌধুরী, আবদুল মাবুদ, নজরুল ইসলাম, ইদ্রিস পানু, আজিজুল ইসলাম, মফিজুর রহমান, আবছার উদ্দিন, ছাত্রদল নেতা মিশকাত আহমদ, আবদুল হাকিম, রিপন, বাহাদুর খাদেমী, রুবেল, রাজ্জাক প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *