চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

আলাউদ্দিন ডেস্ক কন্ট্রিবিউটর

লোহাগাড়ায় প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা, নিহত ১ আহত ৩

প্রকাশ: ২০১৮-১২-১৬ ২১:৪৭:১৭ || আপডেট: ২০১৮-১২-১৬ ২১:৪৭:১৭

আলাউদ্দিন  বীর কন্ঠ:

লোহাগাড়া উপজেলার চুনতি জাঙ্গালিয়া এলাকায় একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খেলে কারে থাকা সেলিনা খাতুন (৪২) নামে এক নারী  নিহত হয়েছেন। আজ ১৬ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৭টায় এ ঘটনাটি ঘটে ।সেলিনা খাতুন পাবনা সদরের বিলালপুর বড়বাজার এলাকার লাল জুকের স্ত্রী।

এ ঘটনায় আহত হয়েছেন আরো ৩ জন।  তারা হলেন নিহতের স্বামী লাল জুক (৫০),  পুত্র তমাল (১৮) ও গাড়ী চালক হেলাল । তাদের নাম ঠিকানা নিশ্চিত করেছেন  আহত লাল জুকের ভাতিজা মোঃ রাকিব শাহরিয়ার।

খবর পেয়ে দোহাজারী হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে রয়েছে বলে জানান ওসি মিজানুর রহমান।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, চট্টগ্রাম শহরমুখী একটি প্রাইভেট কার ঘটনাস্থলে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে সেলিনা খাতুন প্রাণ হারান।

এ রিপোর্ট লেখা পর্যন্ত আহত তমালকে আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতলে প্রেরণ করা হয়েছে। আহত লাল জুক বর্তমানে লোহাগাড়া উপজেলা সদরের বটতলী মোটর ষ্টেশনে এক বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *