প্রকাশ: ২০১৮-১২-১৬ ১৪:৫২:১৩ || আপডেট: ২০১৮-১২-১৬ ১৪:৫২:১৩
চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া- লোহাগাড়া) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দীন নদভীর সমর্থনে উঠান বৈঠক ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
১৫ ডিসেম্বর রাতে সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মৌলভীর দোকানে সাবেক ছাত্রনেতা সৈয়দ আক্কাস উদদীনের সভাপতিত্বে মতবিনিময় ও কর্মী সভায় প্রধান অতিথি ছিলেন সাতকানিয়া আইনজীবি সমিতির সাধারন সম্পাদক মেজবাহ উদদীন আহমদ চৌধুরী কচির।
প্রধান বক্তা ছিলেন সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সদস্য জনাব আবু সালেহ।
বক্তারা আগামী ইসালামী চিন্তাবিদ প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীকে ৩০শে ডিসেম্বর নৌকায় ভোট দিয়ে বিজয়ী করার আহবান জানান।
উঠান বৈঠকে এলাকার মানুষের কাছে আয়োজক সৈয়দ আক্কাস ৩০ তারিখ একটি করে নৌকায় ভোট ভিক্ষার প্রার্থনা করেন।