এস. এম. রাশেদ
চন্দনাইশ প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-১২-১৬ ১২:১৯:৫২ || আপডেট: ২০১৮-১২-১৬ ১২:১৯:৫২
চন্দনাইশ প্রতিনিধি:
সাতকানিয়ার কেওচিঁয়া এলাকার পিবিএম ব্রিক ফিল্ড এলাকার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপর গত ১৫ ডিসেম্বর ভোর সাড়ে ৫টায় অজ্ঞাতনামা (৩৮) একটি লাশ উদ্ধার করেছে দোহাজারী হাইওয়ে থানা পুলিশ।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, দোহাজারী হাইওয়ে পুলিশ মোবাইল ডিউটি পরিচালার সময় শনিবার ভোরে সাতকানিয়ার কেওচিঁয়া এলাকার পিবিএম ব্রিক ফিল্ড এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপর একটি বেওয়ারিশ লাশ দেখতে পাই। পরে পার্শ্ববর্তী লোকজনও কেউ লাশটির পরিচয় দিতে না পারলে পরবর্তীতে হাইওয়ে পুলিশ আশপাশ এলাকায় মাইকিং করেও কোন খোঁজ মিলাতে পারেনী। পরবর্তীতে লাশটি উদ্ধার করে হাইওয়ে পুলিশ মর্গে প্রেরণ করেছেন। হাইওয়ে পুলিশের ধারণা সড়ক দূর্ঘটনায় উক্ত ব্যাক্তিটি নিহত হয়েছেন।
এব্যাপারে দোহাজারী হাইওয়ে থানার (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। তবে কেউ ছবি দেখে লাশটি ছিনতে পারলে দোহাজারী হাইওয়ে থানায় যোগাযোগ করতে বলা হয়েছে।